1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
বুধবার, ০৬ মে ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটো চালকদের অবরোধ কালিয়াকৈর পল্লী মঙ্গল কর্মসূচীর ফ্রি মেডিকেল ক্যাম্প, ৫ শতাধিক অসহায় মানুষ সেবা পেলেন যুবদল নেতার দোকানঘর থেকে চোরাইকৃত কাপড় উদ্ধার, স্বেচ্ছাসেবক দল নেতা আটক নরসিংদী ডিবির পুলিশ এর বিশেষ অভিযানে মটর সাইকেল উদ্ধার গ্রেপ্তার দুই। নোয়াখালীতে অভিনব কায়দা: চিপসের প্যাকেটে ইয়াবা এনে ধরা খেল মাদক কারবারি বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত, স্থানীয়দের মাঝে আতঙ্ক মধুপুরের অরণখোলা ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত ঐতিহাসিক কান্তজীউ মন্দিরে মহোৎসব-হুইপ আখতারুজ্জামান মিয়া ও এমপির মনজুরুল ইসলাম-এর পরিদর্শন ঝুঁকিপূর্ণ অভিযানে ত্রিশালে দুই কুখ্যাত ডাকাত গ্রেফতার শিশু ধর্ষণের প্রতিবাদে উত্তপ্ত দুপচাঁচিয়া, ধর্ষক গ্রেপ্তার রূপগঞ্জে পুলিশের উপর হামলা চালিয়ে হাতকড়াসহ আসামী ছিনতাই \ ওসিসহ ৬ পুলিশ আহত \ ৭রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ \ গ্রেফতার-১২

বিএনপি’র চেয়ারম্যান জনাব তারেক রহমানকে মুক্তিজোটের অভিনন্দন

  • প্রকাশকাল: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান জনাব তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (মুক্তিজোট)-এর সংগঠন প্রধান আবু লায়েস মুন্না ও সাধারণ সম্পাদক মোঃ শাহজামাল আমিরুল।

একটি অবাধ ও সফল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করায় বাংলাদেশ নির্বাচন কমিশনসহ অন্তর্বর্তীকালীন সরকার-এর মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মুহম্মদ ইউনুস ও বিরোধী দলের আসন অলংকৃত করা ১১ দলীয় জোটকেও শুভেচ্ছা ও অভিনন্দন জানান তাঁরা।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) এক অভিনন্দন বার্তায় তাঁরা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন গণতান্ত্রিক উত্তরণে জনগণের সুস্পষ্ট রায় দেশের সাংবিধানিক ও বহুদলীয় গণতান্ত্রিক ধারাবাহিকতা এবং প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতা ও সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।

তাঁরা এ বিজয়কে দেশবাসীর দীর্ঘ সংগ্রাম তথা মুক্তিযুদ্ধের চেতনা, বারবার রক্ত দানে কেনা গণঅভ্যূত্থানের জন-আকাঙ্ক্ষা এবং মানুষ ও মনুষত্ত্বের মুক্তি ও মানবীয় মর্যাদা রক্ষার বিজয় অভিহিত করে তাঁরা প্রত্যাশা করেন- জনাব তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে জাতীয় জীবনের সংহতি যেমন সমুন্নত থাকবে তেমনি সুরক্ষিত থাকবে সার্বভৌমত্ব।

অভিনন্দন বার্তায় পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহনশীলতা বজায় রেখে আপামর জনসাধারণের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়ায় একসাথে কাজ করায় প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ