1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
বুধবার, ০৬ মে ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটো চালকদের অবরোধ কালিয়াকৈর পল্লী মঙ্গল কর্মসূচীর ফ্রি মেডিকেল ক্যাম্প, ৫ শতাধিক অসহায় মানুষ সেবা পেলেন যুবদল নেতার দোকানঘর থেকে চোরাইকৃত কাপড় উদ্ধার, স্বেচ্ছাসেবক দল নেতা আটক নরসিংদী ডিবির পুলিশ এর বিশেষ অভিযানে মটর সাইকেল উদ্ধার গ্রেপ্তার দুই। নোয়াখালীতে অভিনব কায়দা: চিপসের প্যাকেটে ইয়াবা এনে ধরা খেল মাদক কারবারি বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত, স্থানীয়দের মাঝে আতঙ্ক মধুপুরের অরণখোলা ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত ঐতিহাসিক কান্তজীউ মন্দিরে মহোৎসব-হুইপ আখতারুজ্জামান মিয়া ও এমপির মনজুরুল ইসলাম-এর পরিদর্শন ঝুঁকিপূর্ণ অভিযানে ত্রিশালে দুই কুখ্যাত ডাকাত গ্রেফতার শিশু ধর্ষণের প্রতিবাদে উত্তপ্ত দুপচাঁচিয়া, ধর্ষক গ্রেপ্তার রূপগঞ্জে পুলিশের উপর হামলা চালিয়ে হাতকড়াসহ আসামী ছিনতাই \ ওসিসহ ৬ পুলিশ আহত \ ৭রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ \ গ্রেফতার-১২

বিপুল ভোটে ত্রিশালে বিজয়ী বিএনপির ডা. মাহবুবুর রহমান লিটন

  • প্রকাশকাল: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬

মোঃ আব্দুল কাদের
স্টাফ রিপোর্টার ময়মনসিংহ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৫২ নম্বর ময়মনসিংহ-৭ (ত্রিশাল)১৫২ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন। সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ঘোষিত চূড়ান্ত ফলাফলে তিনি ৯৮,২২১ ভোট পেয়ে জয়লাভ করেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১০ দলীয় জোটের প্রার্থী আসাদুজ্জামান সোহেল (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৮৩,৬১৭ ভোট। ফলে দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ১৪,৬০৪।
সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, এ আসনে মোট ৬ জন প্রার্থী সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। অন্যান্য প্রার্থীদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী আনোয়ার সাদাত (কাপ-পিরিচ) পেয়েছেন ৩২,৯৯৫ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রার্থী ইব্রাহীম খলিল উল্লাহ (হাতপাখা) পেয়েছেন ৪,০০৬ ভোট, স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার জয়নাল আবেদীন (মোটরসাইকেল) পেয়েছেন ১,০৩০ ভোট এবং জাতীয় পার্টি-এর প্রার্থী (লাঙ্গল) পেয়েছেন ৫৩৭ ভোট।
নির্বাচনী দপ্তরের তথ্যানুযায়ী, ১২১টি ভোটকেন্দ্রে মোট ভোটার সংখ্যা ছিল ৪,৩২,৩৪৯ জন। এর মধ্যে ২,২৬,৩৮৩ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটার উপস্থিতির হার ছিল ৫৬.৬৫ শতাংশ।
একইসঙ্গে অনুষ্ঠিত গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১৪,৭১৫টি এবং ‘না’ ভোট পড়েছে ৪৪,৭৮৬টি। এছাড়া পোস্টাল ব্যালটের মাধ্যমে ৩,৬১০টি ভোট গ্রহণ করা হয়।
উপজেলা নির্বাচনী কন্ট্রোল রুম থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এর আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা আরাফাত সিদ্দিকী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ