মেহেদী হাসান রাজু,ষ্টাফ রিপোর্টার: ১১ ফেব্রুয়ারি ২০২৬
জয়পুরহাটে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে এতে উভয় পক্ষের ১১ জন আহত হয়েছে। তাদের জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বতন্ত্র প্রার্থী সাবিকুন নাহার শিখা তাৎক্ষণিক সাংবাদিকদের হাসপাতালে ব্রিফিংয়ে প্রশ্ন করলে সাংবাদিকদের উপর চটে যান স্বতন্ত্র প্রার্থী। পরে সাংবাদিক ও সাধারণ জনগণের সাথে সাথে তর্ক বিতর্ক জরিয়ে পরেন এতে হট্টগোল শুরু হয়। আপনার খবর পেয়ে হাসপাতালে শতাধিক যৌথ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহযোগিতায় নিরাপত্তায় হাসপাতাল থেকে চলে যান।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা গেছে জয়পুরহাট ১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিক্ষা তার লোকজন নিয়ে জয়পুরহাট শহরের শান্তিনগর এলাকায় আসলে সেখানে বিএনপি’র প্রার্থী মাসুদ রানা প্রধান এর কর্মী সমর্থকদের সাথে তাদের সংঘর্ষ হয় এতে উভয় পক্ষের অন্তত ১১ জন কর্মী আহত হয়। আহতদের জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত বিএনপি কর্মীদের অভিযোগ স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা গাড়িতে তার ফরিদপুর জেলা থেকে ভাড়াটিয়া লোকজনদের নিয়ে জয়পুরহাট সরকারি কলেজ ভোট কেন্দ্র এলাকায় টাকার বিনিময়ে ভোট কিনতেছিল এ সময় খবর পেয়ে স্থানীয় জনগণ প্রতিবাদ করে এবং বিএনপি কর্মী সমর্থকদের খবর দেয়। বিএনপি কর্মীরা ঘটনাস্থলে এসে বাধা দিলে সংঘর্ষ বাধে।
অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা অভিযোগ করেন, তারা জয়পুরহাট ডিগ্রী কলেজ কেন্দ্র পরিদর্শনে যাচ্ছিল সে সময় বিএনপি নেতাকর্মীরা তাদের উপর অতর্কিত হামলা করে তার মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং তাকে শ্বীলতহানী করে।
বিএনপি মনোনীত জয়পুরহাট – ১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাসুদ রানা প্রধান বলেন, ইতিপূর্বেও বহিরাগতদের ভাড়া নিয়ে এসে ওই স্বতন্ত্র প্রার্থী পাঁচবিবি যুবদল নেতাকে গুলি করার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে । সরকারি কলেজ কেন্দ্র এলাকায় ওই নারী প্রার্থী অন্য জেলা থেকে বহিরাগতদের নিয়ে এসে ভোট কেনার চেষ্টা করছিলেন। এ সময় ধানের শীর্ষের নেতাকর্মীদের সাথে সংঘর্ষয় এতে আমাদের কয়েকজন জন আহত হয়ছে ইতিমধ্যে আমি শুনেছি । তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে জয়পুরহাট থানার ওসি ( তদন্ত ) নাজমুল হক বলেন, ঘটনাস্থলে গিয়েছিলাম, স্বতন্ত্র প্রার্থী ও তার কর্মীদের সাথে ধানের শীষের কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। উভয় পক্ষের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply