1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
বুধবার, ০৬ মে ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটো চালকদের অবরোধ কালিয়াকৈর পল্লী মঙ্গল কর্মসূচীর ফ্রি মেডিকেল ক্যাম্প, ৫ শতাধিক অসহায় মানুষ সেবা পেলেন যুবদল নেতার দোকানঘর থেকে চোরাইকৃত কাপড় উদ্ধার, স্বেচ্ছাসেবক দল নেতা আটক নরসিংদী ডিবির পুলিশ এর বিশেষ অভিযানে মটর সাইকেল উদ্ধার গ্রেপ্তার দুই। নোয়াখালীতে অভিনব কায়দা: চিপসের প্যাকেটে ইয়াবা এনে ধরা খেল মাদক কারবারি বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত, স্থানীয়দের মাঝে আতঙ্ক মধুপুরের অরণখোলা ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত ঐতিহাসিক কান্তজীউ মন্দিরে মহোৎসব-হুইপ আখতারুজ্জামান মিয়া ও এমপির মনজুরুল ইসলাম-এর পরিদর্শন ঝুঁকিপূর্ণ অভিযানে ত্রিশালে দুই কুখ্যাত ডাকাত গ্রেফতার শিশু ধর্ষণের প্রতিবাদে উত্তপ্ত দুপচাঁচিয়া, ধর্ষক গ্রেপ্তার রূপগঞ্জে পুলিশের উপর হামলা চালিয়ে হাতকড়াসহ আসামী ছিনতাই \ ওসিসহ ৬ পুলিশ আহত \ ৭রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ \ গ্রেফতার-১২

এটি এককভাবে আমার কোনো ব্যক্তিগত বিজয় নয়, এটি জনগণের বিজয়, এটি গণতন্ত্রের বিজয়,ডাঃ মোঃ অধ্যাপক আনোয়ারুল হক

  • প্রকাশকাল: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬

ইমন রহমান নেত্রকোনা প্রতিনিধি ঃ

শুক্রবার জুম্মার নামাজের সময় সকলের উদ্দেশ্যে কিছু কথা বলেন ডাঃ মোঃ অধ্যাপক আনোয়ারুল হক (মাননীয় সংসদ সদস্য) ১৫৮,নেত্রকোনা -২ (সদরওবারহাট্রা) তিনি
সর্বপ্রথম মহান আল্লাহ তায়ালার দরবারে শুকরিয়া আদায় করেন, তিনি আমাকে আপনাদের ভালোবাসা, দোয়া ও আস্থার প্রতিদান পাওয়ার সুযোগ দিয়েছেন। সব প্রশংসা একমাত্র তাঁরই।

নেত্রকোনা সদরওবারহাট্টা আসনের সম্মানিত ভোটারবৃন্দ, আপনাদেরকে জানাচ্ছি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ। আপনারা যে রায় দিয়েছেন, এটি এককভাবে আমার কোনো ব্যক্তিগত বিজয় নয়, এটি জনগণের বিজয়, এটি গণতন্ত্রের বিজয়, এটি আপনাদের অধিকার প্রতিষ্ঠার বিজয়।
প্রতিকূলতার মধ্যেও সাহসের সঙ্গে ভোটকেন্দ্রে গিয়েছেন এবং আপনাদের মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করেছেন। আপনাদের এই অংশগ্রহণই প্রমাণ করে—জনগণই সকল ক্ষমতার উৎস।

তিনি কৃতজ্ঞতা জানায় দলের তৃণমূল সহ সকল পর্যায়ের নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের।

আপনারা দিন-রাত পরিশ্রম করেছেন, ত্যাগ স্বীকার করেছেন, নানা চাপ ও চ্যালেঞ্জ মোকাবিলা করেছেন। আজকের এই সাফল্যের পেছনে আপনাদের অবদান অনস্বীকার্য। আমি আপনাদের প্রতি ঋণী।তিনি আরো বলেন

আমি সম্মান জানাই আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতিও। নির্বাচন প্রতিযোগিতার জায়গা, শত্রুতার নয়।
মতের ভিন্নতা থাকতে পারে, কিন্তু আমাদের লক্ষ্য একটাই—এই এলাকার উন্নয়ন। আজ থেকে আমরা সবাই একসঙ্গে কাজ করব নেত্রকোনা সদর ও বারহাট্টার মানুষের কল্যাণে।

প্রিয় এলাকাবাসী, আমি স্পষ্টভাবে বলতে চাই—আমি কোনো একটি দলের এমপি নই; আমি পুরো নেত্রকোনা সদর ও বারহাট্টার মানুষের প্রতিনিধি। যারা আমাকে ভোট দিয়েছেন, যারা দেননি, এমনকি যারা ভোট দিতে পারেননি—সবার জন্যই আমার দরজা খোলা থাকবে। আমি সবার কথা শুনতে চাই, সবার সমস্যার সমাধানে কাজ করতে চাই।
আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ আছে। শিক্ষা খাতে মানসম্মত পরিবেশ নিশ্চিত করা, স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করা, যুবসমাজের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা—এসব বিষয়কে আমরা অগ্রাধিকার দেব।
আমি চাই, আমাদের এই অঞ্চলকে আমরা এমন একটি উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলব যেখানে একজন কৃষক তার উৎপাদিত ফসলের সঠিক দাম পাবে, একজন শিক্ষার্থী উন্নত পরিবেশে পড়াশোনা করতে পারবে, একজন রোগী চিকিৎসা নিতে গিয়ে ভোগান্তির শিকার হবে না, এবং একজন তরুণ নিজের এলাকায় থেকেই কাজের সুযোগ খুঁজে পাবে।
অবকাঠামোগত উন্নয়নেও আমরা গুরুত্ব দেব। যোগাযোগ ব্যবস্থা, রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট, বিদ্যুৎ ও পানি সরবরাহ—সব ক্ষেত্রে সমন্বিত পরিকল্পনার মাধ্যমে কাজ করতে চাই। উন্নয়ন হবে পরিকল্পিত, টেকসই এবং জনগণের প্রয়োজনের ভিত্তিতে।

আমি স্পষ্টভাবে প্রতিশ্রুতি দিচ্ছি—দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান থাকবে। উন্নয়ন হবে স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে। জনগণের টাকা জনগণের কল্যাণেই ব্যয় হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে নয়, বরং সাধারণ মানুষের কল্যাণে কাজ করাই হবে আমার মূল লক্ষ্য।
আমাদের রাজনীতি হবে প্রতিহিংসার নয়, হবে উন্নয়ন ও মানবিকতার রাজনীতি। বিভাজনের নয়, হবে ঐক্যের রাজনীতি। আমরা ভেদাভেদ ভুলে একসঙ্গে এগিয়ে যেতে চাই।
আমি বিশেষভাবে অনুরোধ করছি—কেউ যেন বিজয় উদযাপনের নামে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না করেন। আনন্দ হবে শৃঙ্খলাবদ্ধ, শান্তিপূর্ণ এবং সৌহার্দ্যপূর্ণ। কারও মনে কষ্ট দিয়ে, কারও সম্পদের ক্ষতি করে কোনো বিজয় অর্থবহ হয় না। আমরা চাই আমাদের বিজয় হোক মর্যাদাপূর্ণ ও উদাহরণযোগ্য।
নেত্রকোনা সদর ও বারহাট্টার মানুষ আমার উপর যে বিশ্বাস রেখেছেন , আমি সেই বিশ্বাসের মর্যাদা রাখতে চাই। আপনাদের পরামর্শ, সমালোচনা ও সহযোগিতা আমার কাছে সমানভাবে মূল্যবান। ভুল হলে ধরিয়ে দেবেন, সঠিক পথে এগোতে সহায়তা করবেন।

শেষে আবারও মহান আল্লাহর কাছে দোয়া করি—তিনি যেন আমাকে সততা, সাহস, ন্যায়পরায়ণতা ও ধৈর্যের সঙ্গে এই দায়িত্ব পালন করার তাওফিক দান করেন

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ