1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটো চালকদের অবরোধ কালিয়াকৈর পল্লী মঙ্গল কর্মসূচীর ফ্রি মেডিকেল ক্যাম্প, ৫ শতাধিক অসহায় মানুষ সেবা পেলেন যুবদল নেতার দোকানঘর থেকে চোরাইকৃত কাপড় উদ্ধার, স্বেচ্ছাসেবক দল নেতা আটক নরসিংদী ডিবির পুলিশ এর বিশেষ অভিযানে মটর সাইকেল উদ্ধার গ্রেপ্তার দুই। নোয়াখালীতে অভিনব কায়দা: চিপসের প্যাকেটে ইয়াবা এনে ধরা খেল মাদক কারবারি বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত, স্থানীয়দের মাঝে আতঙ্ক মধুপুরের অরণখোলা ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত ঐতিহাসিক কান্তজীউ মন্দিরে মহোৎসব-হুইপ আখতারুজ্জামান মিয়া ও এমপির মনজুরুল ইসলাম-এর পরিদর্শন ঝুঁকিপূর্ণ অভিযানে ত্রিশালে দুই কুখ্যাত ডাকাত গ্রেফতার শিশু ধর্ষণের প্রতিবাদে উত্তপ্ত দুপচাঁচিয়া, ধর্ষক গ্রেপ্তার রূপগঞ্জে পুলিশের উপর হামলা চালিয়ে হাতকড়াসহ আসামী ছিনতাই \ ওসিসহ ৬ পুলিশ আহত \ ৭রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ \ গ্রেফতার-১২

সেনবাগে ইতিহাস গড়লো ধানের শীষের মিছিল-জনসমুদ্রে রূপ নিল বিএনপির গণজোয়ার

  • প্রকাশকাল: বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬

প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:

সোমবার ( ৯ ফেব্রুয়ারী ) সন্ধ্যায় ২৬৯ নোয়াখালী-২ (সেনবাগ–সোনাইমুড়ী আংশিক) আসনে বিএনপির প্রার্থী জয়নুল আবেদিন ফারুকের পক্ষে ধানের শীষ প্রতীকের বিশাল নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে। সেনবাগ উপজেলার ৫নং অর্জুনতলা ইউনিয়নের সিলোনিয়া বাজারে আয়োজিত এই মিছিলটি স্মরণকালের সর্ববৃহৎ রাজনৈতিক শোডাউনে পরিণত হয়।

সেনবাগ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং ঢাকাস্থ সেনবাগ জাতীয়তাবাদী ফোরামের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি লায়ন সৈয়দ হারুন এমজেএফ-এর নেতৃত্বে অনুষ্ঠিত মিছিলে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

মিছিলটি পুরো এলাকা প্রদক্ষিণ করে জনসমর্থনের শক্তিশালী বার্তা দেয়। এতে প্রমাণিত হয়েছে-ধানের শীষের প্রতি সাধারণ মানুষের আস্থা, ভালোবাসা ও সমর্থন দিন দিন আরও সুদৃঢ় হচ্ছে।

মিছিল শেষে লায়ন সৈয়দ হারুন এমজেএফ আগামী ১২ ফেব্রুয়ারীর নির্বাচনে ভোটার ও এজেন্টদের সচেতন থাকার আহ্বান জানিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় ধানের শীষের বিজয় অপরিহার্য।

এ সময় নেতাকর্মীরা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। ধানের শীষের বিজয় নিশ্চিত হোক-এই প্রত্যাশায় মুখর ছিল পুরো সেনবাগ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ