1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. wp-manager@gmail.com : wp-manager wp-manager : wp-manager wp-manager
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
পূর্ণ আত্মবিশ্বাসের সাথে ভোট কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জেলা প্রশাসকের খাগড়াছড়িতে ৫০টি ভোটকেন্দ্রে নিরাপদে পৌঁছালেন প্রিজাইডিং কর্মকর্তারা চাঁপাইনবাবগঞ্জে র‍্যাব-৫, সিপিসি-১ এর ক্যাম্প কমান্ডারের ভোটকেন্দ্র পরিদর্শন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ প্রধান শিক্ষকের বিদায় ও একটি স্কুলের পূর্ব কথা সেনবাগে ইতিহাস গড়লো ধানের শীষের মিছিল-জনসমুদ্রে রূপ নিল বিএনপির গণজোয়ার বিক্রি করিনি ভোটাধিকার তাছলিমা আক্তার মুক্তা চট্টগ্রামের লোহাগাড়ার চুনতী হাকিমিয়া কামিল মাদরাসায়গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সের পরিবেশ বিষয়ক কর্মসূচি চুনতী হাকিমিয়া কামিল মাদরাসার শিক্ষার্থীদের মাঝেএন্টি ড্রাগ নেটওয়ার্কের শীতবস্ত্র বিতরণ রংপুর—৪ (কাউনিয়া—পীরগাছা) জাপা—এনসিপি মুখোমুখি পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ঢাকা টাঙ্গাইল মহাসড়কের তীব্র জ্যাম ভোগান্তিতে কর্মজীবী মানুষ চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র অভিযানে ০২টি বিদেশী পিস্তল, ০৪ টি ম্যাগজিন ও গুলি ৩ রাউন্ড জব্দ

পাহাড়ের দুর্গম জনপদে সেনাবাহিনীর মানবিক সহায়তা

  • প্রকাশকাল: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি :

পাহাড়ের দুর্গম জনপদে মানবিক সহায়তার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে খাগড়াছড়ি সেনা রিজিয়ন। অসহায় ও অস্বচ্ছল মানুষের জীবনমান উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনীর ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় নারীদের স্বাবলম্বীকরণ, প্রতিবন্ধীদের সহায়তা, শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ প্রদান এবং বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকে দিনব্যাপী পানছড়ি উপজেলার পানছড়ি ইউনিয়নের করল্যাছড়ি পূজগাং সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ মানবিক সহায়তা কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচির আওতায় ১০ জন অস্বচ্ছল নারীর মাঝে ১০টি সেলাই মেশিন বিতরণ করা হয়, ৫ জন প্রতিবন্ধী ব্যক্তিকে হুইল চেয়ার প্রদান করা হয়, শীতার্ত ১৫০টি দরিদ্র পরিবারের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয় এবং ১৫০ জন শিক্ষার্থীর হাতে স্কুল ব্যাগ তুলে দেওয়া হয়। পাশাপাশি করল্যাছড়ি কমিউনিটি ক্লিনিকে তিন শতাধিক মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক। তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী শুধু দেশের নিরাপত্তা রক্ষায় নয়, পাহাড়ের মানুষের জীবনমান উন্নয়নেও নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দুর্গম পাহাড়ি অঞ্চলের মানুষ যেন শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক অধিকার থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যেই এ ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও বলেন, পাহাড়ের শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন পাহাড়বাসীর অধিকার। তবে কিছু অস্ত্রধারী সন্ত্রাসী পাহাড়ের শান্তি ও উন্নয়নের পথে বাধা সৃষ্টি করছে। তাদের উদ্দেশে তিনি অস্ত্র ত্যাগ করে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৫ ফিল্ড অ্যাম্বুলেন্সের সিও লেফটেন্যান্ট কর্নেল আনোয়ারুস শাহদাত, খাগড়াছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল খাদেমুল ইসলাম, পানছড়ি সাব-জোন কমান্ডার মেজর আজায়েদ-উর রহমান, পানছড়ি ইউনিয়নের চেয়ারম্যান উচিত মনি চাকমা, লোগাং ইউনিয়নের চেয়ারম্যান জয় কুমার চাকমা, চেঙ্গী ইউনিয়নের চেয়ারম্যান আনন্দ জয় চাকমাসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্থানীয় জনপ্রতিনিধিরা সেনাবাহিনীর এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দুর্গম পাহাড়ি এলাকায় এমন কার্যক্রম সাধারণ মানুষের মধ্যে আস্থা ও নিরাপত্তাবোধ আরও জোরদার করছে।

সেলাই মেশিন পাওয়া এক নারী জানান, এ মেশিনের মাধ্যমে তিনি ঘরে বসেই কাজ করে সংসারে স্বাবলম্বী হতে পারবেন। বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারাও।

পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলে সেনাবাহিনীর এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম পাহাড়ের মানুষের সঙ্গে রাষ্ট্রের নিবিড় সম্পর্ক ও দায়বদ্ধতার প্রতিফলন বলে মনে করছেন স্থানীয়রা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ