1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটো চালকদের অবরোধ কালিয়াকৈর পল্লী মঙ্গল কর্মসূচীর ফ্রি মেডিকেল ক্যাম্প, ৫ শতাধিক অসহায় মানুষ সেবা পেলেন যুবদল নেতার দোকানঘর থেকে চোরাইকৃত কাপড় উদ্ধার, স্বেচ্ছাসেবক দল নেতা আটক নরসিংদী ডিবির পুলিশ এর বিশেষ অভিযানে মটর সাইকেল উদ্ধার গ্রেপ্তার দুই। নোয়াখালীতে অভিনব কায়দা: চিপসের প্যাকেটে ইয়াবা এনে ধরা খেল মাদক কারবারি বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত, স্থানীয়দের মাঝে আতঙ্ক মধুপুরের অরণখোলা ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত ঐতিহাসিক কান্তজীউ মন্দিরে মহোৎসব-হুইপ আখতারুজ্জামান মিয়া ও এমপির মনজুরুল ইসলাম-এর পরিদর্শন ঝুঁকিপূর্ণ অভিযানে ত্রিশালে দুই কুখ্যাত ডাকাত গ্রেফতার শিশু ধর্ষণের প্রতিবাদে উত্তপ্ত দুপচাঁচিয়া, ধর্ষক গ্রেপ্তার রূপগঞ্জে পুলিশের উপর হামলা চালিয়ে হাতকড়াসহ আসামী ছিনতাই \ ওসিসহ ৬ পুলিশ আহত \ ৭রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ \ গ্রেফতার-১২

ছাত্রদল ছেড়ে জামায়াতে যোগ দিলেন জলঢাকা কলেজ শাখা নেতা মাসুম বিল্লাহ

  • প্রকাশকাল: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬

আবেদ আলী:
নীলফামারীর জলঢাকায় ছাত্ররাজনীতির অঙ্গনে এক নতুন মোড় তৈরি হয়েছে। জলঢাকা সরকারি কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ মাসুম বিল্লাহ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

​গত ৭ ফেব্রুয়ারি মাসুম বিল্লাহ তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে ছাত্রদল ছাড়ার এবং জামায়াতে ইসলামীতে যোগদানের সিদ্ধান্তের কথা জানান। তার এই ঘোষণা মুহূর্তেই স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

​এই ঘোষণার ধারাবাহিকতায়, সম্প্রতি জলঢাকা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নীলফামারী-০৩ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ সালাফির এক জনসভা অনুষ্ঠিত হয়। উক্ত জনসভায় মাসুম বিল্লাহ উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে দলে নাম লেখান।

​মাওলানা ওবায়দুল্লাহ সালাফি তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে দলে বরণ করে নেন। এ সময় জামায়াতে ইসলামীর স্থানীয় পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

​ছাত্রদলের একজন সক্রিয় নেতার এভাবে আদর্শ পরিবর্তন করে জামায়াতে যোগ দেওয়াকে কেন্দ্র করে জলঢাকার রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। মাসুম বিল্লাহর অনুসারীদের অনেকে বিষয়টিকে চমক হিসেবে দেখছেন, আবার কেউ কেউ একে রাজনৈতিক মেরুকরণ হিসেবে আখ্যা দিয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ