1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটো চালকদের অবরোধ কালিয়াকৈর পল্লী মঙ্গল কর্মসূচীর ফ্রি মেডিকেল ক্যাম্প, ৫ শতাধিক অসহায় মানুষ সেবা পেলেন যুবদল নেতার দোকানঘর থেকে চোরাইকৃত কাপড় উদ্ধার, স্বেচ্ছাসেবক দল নেতা আটক নরসিংদী ডিবির পুলিশ এর বিশেষ অভিযানে মটর সাইকেল উদ্ধার গ্রেপ্তার দুই। নোয়াখালীতে অভিনব কায়দা: চিপসের প্যাকেটে ইয়াবা এনে ধরা খেল মাদক কারবারি বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত, স্থানীয়দের মাঝে আতঙ্ক মধুপুরের অরণখোলা ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত ঐতিহাসিক কান্তজীউ মন্দিরে মহোৎসব-হুইপ আখতারুজ্জামান মিয়া ও এমপির মনজুরুল ইসলাম-এর পরিদর্শন ঝুঁকিপূর্ণ অভিযানে ত্রিশালে দুই কুখ্যাত ডাকাত গ্রেফতার শিশু ধর্ষণের প্রতিবাদে উত্তপ্ত দুপচাঁচিয়া, ধর্ষক গ্রেপ্তার রূপগঞ্জে পুলিশের উপর হামলা চালিয়ে হাতকড়াসহ আসামী ছিনতাই \ ওসিসহ ৬ পুলিশ আহত \ ৭রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ \ গ্রেফতার-১২

আদালত অবমাননার অভিযোগ

  • প্রকাশকাল: সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
আদালতের নির্দেশ অমান্য করে কর্ণফুলী নদীর জায়গা লিজ দেওয়ার সিদ্ধান্ত নেয়ায় চট্টগ্রাম পোর্ট অথরিটির চেয়ারম্যানসহ মোট পাঁচজনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছে হাইকোর্ট।

কর্ণফুলী নদী রক্ষায় এইচ আর পি বি এর করা জনস্বার্থের মামলায় হাইকোর্ট রায় দিয়ে কয়েক দফা নির্দেশনা দেন এবং জরিপ অনুসারে কর্ণফুলী নদী রক্ষার ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। উক্ত নির্দেশনা অমান্য করে কর্ণফুলী নদীর অংশ যা জরিপে নদি হিসেবে দেখানো হয়েছে, সেটি চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে লিজ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন চট্টগ্রাম পোর্ট অথরিটি। সে কারণে চট্টগ্রাম পোর্টের চেয়ারম্যান এসএম মনিরুজ্জামান প্রশাসন অতিরিক্ত সচিব মোঃ হাবিবুর রহমান, মেম্বার ফিনান্স মোঃ শহিদুল আলম, মেম্বার ইঞ্জিনিয়ারিং কমোডর কাউসার রশিদ এবং সম্পত্তি বিভাগের এসিস্ট্যান্ট ম্যানেজার মোহাম্মদ রায়ান উদ্দিনের বিরুদ্ধে আদালতের নির্দেশ অমান্য করায় কেন আদালত অবমাননার অভিযোগে শাস্তি দেওয়া হবে না সেই মর্মে রুল জারি করেন হাইকোর্ট।

আদালত অপর এক আদেশে ফিরিঙ্গি বাজার মৌজার বি আর এস দাগ নং ৬০১ এর জমি সংক্রান্ত বিষয় পরবর্তী সকল কার্যক্রমের উপর স্থিতিঅবস্থা আদেশ জারি করেছেন।

শুনানিতে এইচ আর পিবি পক্ষের কৌশলী সিনিয়র অ্যাডভোকেট মোরসেদ মোরশেদ বলেন, কর্ণফুলী নদী রক্ষার ব্যাপারে আদালতের রায় এর নির্দেশনা অনুসারে কর্ণফুলী নদীর পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা, নদীর সীমানা অনুসারে নদী রক্ষার নির্দেশনা রয়েছে এবং আদালত জলধার সংরক্ষণ আইনে নদীর অবস্থানের বিরুদ্ধে কোন পদক্ষেপ নিলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।

তিনি আরো বলেন, চট্টগ্রাম পোর্ট অথরিটি ইতিপূর্বেও রায় অমান্য করে কর্ণফুলী নদীর জায়গা লিজ দেওয়ায় আদালত চেয়ারম্যানের বিরুদ্ধে আদালত অবমাননা রুল জারি করেন এবং স্থিতিঅবস্থা আদেশ দেন।

চট্টগ্রাম পোর্ট অথরিটি নদীর ফিরিঙ্গি বাজার মৌজার বিএস ৬০১ দাগের কিছু জমি যা জরিপে নদী হিসেবে স্বীকৃত, সেটি চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে লিজ দেওয়ার সিদ্ধান্ত নিলে উক্ত সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে এইচ আর পি বি এর পক্ষে একটি আদালত অবমাননার মামলা দায়ের করা হয়।

আজ ৮ ফেব্রুয়ারি শুনানি শেষে বিচারপতি ফাহমিদা কাদের এবং বিচারপতি মোহাম্মদ আসিফ হাসান এর আদালত চট্টগ্রাম কোর্টের চেয়ারম্যান সহ পাঁচজনের বিরুদ্ধে আদালত অবমাননা রুল জারি করেছেন এবং স্থিতি অবস্থার নির্দেশ দিয়েছেন।

এইচ আর পি বি এর পক্ষে আবেদনকারী হলেন অ্যাডভোকেট মোঃ সারোয়ার আহাদ চৌধুরী এবং এখলাস উদ্দিন ভূঁইয়া এবং বিবাদীরা হলেন রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান, মোহাম্মদ হাবিবুর রহমান, মোহাম্মদ শহিদুল আলম, কমোডর কাউসার রশিদ, মোহাম্মদ রায়হান উদ্দিন।
মামলায় বাদী পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ