1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটো চালকদের অবরোধ কালিয়াকৈর পল্লী মঙ্গল কর্মসূচীর ফ্রি মেডিকেল ক্যাম্প, ৫ শতাধিক অসহায় মানুষ সেবা পেলেন যুবদল নেতার দোকানঘর থেকে চোরাইকৃত কাপড় উদ্ধার, স্বেচ্ছাসেবক দল নেতা আটক নরসিংদী ডিবির পুলিশ এর বিশেষ অভিযানে মটর সাইকেল উদ্ধার গ্রেপ্তার দুই। নোয়াখালীতে অভিনব কায়দা: চিপসের প্যাকেটে ইয়াবা এনে ধরা খেল মাদক কারবারি বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত, স্থানীয়দের মাঝে আতঙ্ক মধুপুরের অরণখোলা ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত ঐতিহাসিক কান্তজীউ মন্দিরে মহোৎসব-হুইপ আখতারুজ্জামান মিয়া ও এমপির মনজুরুল ইসলাম-এর পরিদর্শন ঝুঁকিপূর্ণ অভিযানে ত্রিশালে দুই কুখ্যাত ডাকাত গ্রেফতার শিশু ধর্ষণের প্রতিবাদে উত্তপ্ত দুপচাঁচিয়া, ধর্ষক গ্রেপ্তার রূপগঞ্জে পুলিশের উপর হামলা চালিয়ে হাতকড়াসহ আসামী ছিনতাই \ ওসিসহ ৬ পুলিশ আহত \ ৭রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ \ গ্রেফতার-১২

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যাতে নিরপেক্ষ ও উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয় সরকারের পক্ষ থেকে সবধরনের ব্যবস্থা নেয়া হয়েছে – পুলিশ সুপার তরিকুল ইসলাম

  • প্রকাশকাল: রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬

ইমন রহমান
নেত্রকোণা প্রতিনিধি:

নেত্রকোণার পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম বলেন, ছাত্র জনতা ঐতিহাসিক গণঅভ্যুত্থানের পর থেকেই দেশের মানুষ উৎসব মুখর ও শান্তি পূর্ণ পরিবেশে একটি ভোটগ্রহণ অনুষ্ঠানে জন্য উন্মুখ হয়ে আছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও উৎসব মূখর পরিবেশে অনুষ্ঠিত হতে পারে তার জন্য সরকারের পক্ষ থেকে সবধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। পুলিশ বিভাগের পক্ষ থেকে আমরা জনগনকে আহবান জানাই, আপনারা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসবেন, উৎসব মুখর পরিবেশে আপনারা সারিবদ্ধ ভাবে লাইনে দাঁড়িয়ে আপনাদের পছন্দসই প্রার্থীকে ভোট দিয়ে নিরাপদে বাড়িতে ফিরে যাবেন। ভোট কেন্দ্রে আসা যাওয়ার পথে অথবা কেন্দ্রের ভেতর কেউ কোন ধরনের অপকর্মের চেষ্টা করলে তাদেরকে কঠোর হস্তে দমন করা হবে। তিনি বলেন, নেত্রকোণা জেলায় ৫টি সংসদীয় আসনে মোট ৬৭৬টি ভোট কেন্দ্রের মধ্যে ১১০ কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব ঝুঁকিপূর্ণ কেন্দ্রে পুলিশের বডিওর্ণ ক্যামেরা থাকবে। কেন্দ্রে কেউ অপকর্ম করতে চাইলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। তিনি আজ রবিবার (৮ ফেব্রুয়ারী) বিকালে নেত্রকোণা পুলিশ লাইনস মাঠে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট -২০২৬ উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষার্থে গৃহীত নিরাপত্তামূলক ব্যবস্থা সংক্রান্ত ব্রিফিং প্যারেড শেষে উপস্থিত সাংবাদিক এসব কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নেত্রকোণা জেলায় নির্বাচন উপলক্ষে ১৮৯০ জন পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ছাড়াও আনসার, বিজিবি, র‍্যাব ও সেনাবাহিনীর পাশাপাশি মোবাইল কোর্ট পরিচালনা জন্য ম্যাজিষ্ট্রেট মাঠে থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন শেরপুর ইন-সার্ভিসিং ট্রেনিং সেন্টার এর পুলিশ সুপার মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রেজওয়ান আহমেদ, মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কুমার সরকার সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ