1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. wp-manager@gmail.com : wp-manager wp-manager : wp-manager wp-manager
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম
উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানী গড়ে তুলবো — ডা. শফিকুর রহমান চাঁপাইনবাবগঞ্জে জাতীয় গ্রন্থাগার দিবস-২০২৬ উদযাপন তিস্তাপারের মানুষের স্পষ্ট দাবি— যারা নদীভাঙন রোধে স্থায়ী পদক্ষেপ নেবে, ভোট পাবে তারাই খাগড়াছড়িতে ১১ দলীয় জোটের জনসভা, দুর্নীতিবিরোধী ভোটের আহ্বান মাদকমুক্ত শিক্ষাঙ্গন গড়ার লক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টির জন্য: মাদক বিরোধী সভা অনুষ্ঠিত কালিয়াকৈরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গো খাদ্য বিতরণ পানছড়িতে ফ্রি মেডিকেল ও ডেন্টাল ক্যাম্প৩ শতাধিক মানুষ পেলেন বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ নাগেশ্বরীতে স্থানীয় অংশীদারদের সাথে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করতে খাগড়াছড়ি সেনা রিজিয়নের বৈঠক ময়মনসিংহে জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৬ উদযাপিত খাগড়াছড়ি আসনের রেডমার্ক কেন্দ্রগুলোতে সুষ্ঠু ভোটের দাবিতে প্রার্থীদের সংবাদ সম্মেলন

নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করতে খাগড়াছড়ি সেনা রিজিয়নের বৈঠক

  • প্রকাশকাল: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং ভোটারদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে খাগড়াছড়ি সেনা রিজিয়নের উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে খাগড়াছড়ি সেনা রিজিয়ন কার্যালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে. এম. ওবায়দুল হক।

সভায় নির্বাচনকালীন নিরাপত্তা জোরদার, সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি, ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রে নজরদারি বৃদ্ধি এবং বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে কার্যকর সমন্বয় আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন নিশ্চিত করতে গৃহীত পদক্ষেপগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় সংশ্লিষ্ট নিরাপত্তা বাহিনীর প্রতিনিধিরা দায়িত্ব পালনে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। সভায় রিজিয়ন কমান্ডার বলেন, “জনগণের জানমাল রক্ষা ও নির্বাচন ঘিরে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে সবাইকে সর্বোচ্চ সতর্কতা ও প্রস্তুতি নিয়ে দায়িত্ব পালন করতে হবে।”

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ