1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী সাব্বিরের মুখে হাসি: ডুমুরিয়ায় হুইলচেয়ার প্রদান কালিয়াকৈরে ইয়াবা বিক্রির সময় মা ছেলেসহ ৪ জন গ্রেফতার পাঁচবিবির ইউএনও প্রশাসনিক কর্মকর্তা অনুপ কুমারকে বিদায় সংবর্ধনা প্রদান করেন ময়মনসিংহ ডিবি পুলিশের একাধিক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার – ৫ পাঁচবিবিতে গ্রিল কেটে বাড়ী চুরি ময়মনসিংহে ২০২৫-২৬ অর্থ বছরের প্রতিবন্ধী ভাতা প্রদান কার্যক্রম উদ্বোধন মধুপুরের আউশনারা ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত ইটের ব্যারিকেড দিয়ে রাস্তা বন্ধ//ঠাকুরগাঁওয়েমানবেতর জীবন যাপন করছে গৃহবন্ধী পরিবার নরসিংদীর শিবপুরে ভূমি সহকারী কর্মকর্তা আলীম উদ্দিনকে বদলী জনিত সম্মাননা স্মারক প্রদান। পশ্চিম সারোয়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিল্পী রাণী দত্ত এর অবসরজনিত বিদায় অনুষ্ঠান। ত্যাগীদের বাদ দিয়ে ‘অনুগতদের’ পদ! নোয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভে উত্তেজনা

খাগড়াছড়িতে ৩২ বিজিবির মানবিক সহায়তাআর্থিক অনুদান ও ঢেউটিন পেল তিন পরিবার

  • প্রকাশকাল: সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি :

পার্বত্য এলাকার শান্তি, সম্প্রীতি ও সার্বিক উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনকল্যাণমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি)। এরই অংশ হিসেবে অসহায় ও দরিদ্র পরিবারের পাশে দাঁড়িয়ে আর্থিক অনুদান ও বসতঘর মেরামতের জন্য ঢেউটিন বিতরণ করেছে ব্যাটালিয়নটি।

সোমবার (২৬ জানুয়ারি ২০২৬) খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরান কবির উদ্দিন, বিজিওএম-এর তত্ত্বাবধানে এ সহায়তা প্রদান করা হয়।

এ সময় সুলতানা বেগম এবং মো. খোরশেদ আলম এই দুইজনকে আর্থিক অনুদান প্রদান করা হয়। পাশাপাশি
মো. আব্দুল্লাহ আল ফাহাদকে বসতঘর মেরামতের জন্য ঢেউটিন প্রদান করা হয়।

অনুষ্ঠানে খাগড়াছড়ি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার ও সহকারী পরিচালক মো. হাসানুজ্জামান উপস্থিত ছিলেন।

এ সময় ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল কামরান কবির উদ্দিন বলেন, “পার্বত্য অঞ্চলের শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে বিজিবি সবসময় সাধারণ মানুষের পাশে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।”

স্থানীয়রা বিজিবির এই উদ্যোগকে স্বাগত জানিয়ে মানবিক সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ