1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটো চালকদের অবরোধ কালিয়াকৈর পল্লী মঙ্গল কর্মসূচীর ফ্রি মেডিকেল ক্যাম্প, ৫ শতাধিক অসহায় মানুষ সেবা পেলেন যুবদল নেতার দোকানঘর থেকে চোরাইকৃত কাপড় উদ্ধার, স্বেচ্ছাসেবক দল নেতা আটক নরসিংদী ডিবির পুলিশ এর বিশেষ অভিযানে মটর সাইকেল উদ্ধার গ্রেপ্তার দুই। নোয়াখালীতে অভিনব কায়দা: চিপসের প্যাকেটে ইয়াবা এনে ধরা খেল মাদক কারবারি বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত, স্থানীয়দের মাঝে আতঙ্ক মধুপুরের অরণখোলা ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত ঐতিহাসিক কান্তজীউ মন্দিরে মহোৎসব-হুইপ আখতারুজ্জামান মিয়া ও এমপির মনজুরুল ইসলাম-এর পরিদর্শন ঝুঁকিপূর্ণ অভিযানে ত্রিশালে দুই কুখ্যাত ডাকাত গ্রেফতার শিশু ধর্ষণের প্রতিবাদে উত্তপ্ত দুপচাঁচিয়া, ধর্ষক গ্রেপ্তার রূপগঞ্জে পুলিশের উপর হামলা চালিয়ে হাতকড়াসহ আসামী ছিনতাই \ ওসিসহ ৬ পুলিশ আহত \ ৭রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ \ গ্রেফতার-১২

হারেজ আলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

  • প্রকাশকাল: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬

সাঈদ চৌধুরী : হারেজ আলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান গত ০২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ বিকালে বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। এ ছাড়া এস এস সি পরীক্ষা-২০২৫ এ এ+ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়। হারেজ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবদুর রশিদের সভাপতিত্বে ও সহকারী শিক্ষিকা তাহমিনা বেগম বেবীর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন তানিয়া তাবাসসুম, বিদ্যালয়ের সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) গাজীপুর। উক্ত অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন সহকারী প্রধান শিক্ষক খায়রুন নাহার, শিক্ষক প্রতিনিধি সহকারী শিক্ষক কানাই লাল দাস, সহকারী শিক্ষিক আবুল খায়ের, খোকন দাস, মোঃ ওয়াহিদ মুরাদ, আবদুল হালিম, সহকারী শিক্ষিকা রোকশানা পারভীন, রায়হান আক্তার, সাজেদা আক্তার, জৈগুন নেছা,শাহনাজ বেগম, অভিভাবক সদস্য আলী মুনসুর ও সাবেক অভিভাবক সদস্য মোঃ মামুন মোল্লা প্রমূখ। সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক মোঃ আবদুর রশিদ বলেন, ২০০২ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম হারেজ আলী মোল্লার কথা উল্লেখ করে তার স্মৃতির প্রতি তিনি শ্রদ্ধা জ্ঞাপন করেন। তার মতে, খেলাধুলা ছাত্র ছাত্রীদের শারীরিক, মানসিক ও চরিত্র গঠনে সহায়ক ভূমিকা পালন করে থাকে। তিনি বলেন, প্রতি বছর হারেজ আলী উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া অনুষ্ঠান পরিচালিত হয়ে আসছে। বিদ্যালয়ের নানাবিধ সমস্যার কথা উল্লেখ করে তিনি বলেন, অত্র বিদ্যালয়ে দীর্ঘ দিন যাবৎ বাউন্ডারি নেই, পাশে রেল লাইন, যে কোন সময় ছাত্র ছাত্রীদের দূর্ঘটনা হতে পারে। প্রধান ফটকে কোন গেট নেই। এ ব্যাপারে তিনি প্রধান অতিথির সুদৃষ্টি কামনা করেন। প্রধান অতিথি তানিয়া তাবাসসুম তার বক্তব্যে ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের লেখা পড়ার প্রতি গভীর মনোযোগ দিতে হবে, সৎ হতে হবে ও খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি করতে হবে। জাতি হিসাবে তোমাদেরকে যোগ্য হিসাবে গড়ে তুলতে হবে। আগামী দিনে তোমরা জাতির নেতৃত্ব দিবে। অনুষ্ঠানের সভাপতি প্রধান শিক্ষক আবদুর রশিদের দাবীর প্রতি দৃষ্টি আকর্ষন করে তিনি বলেন, আমি এই সকল সমস্যা সমাধানে আন্তরিক ভাবে চেষ্টা করবো। পরিশেষে তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সকল সহকারী শিক্ষক/শিক্ষিকাবৃন্দ, অভিভাবকবৃন্দ ও ছাত্র ছাত্রীদের ধন্যবাদ জানিয়ে তার বক্তব্য সমাপ্ত করেন। আলোচনার পর প্রধান অতিথি বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং সন্ধার পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ