1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটো চালকদের অবরোধ কালিয়াকৈর পল্লী মঙ্গল কর্মসূচীর ফ্রি মেডিকেল ক্যাম্প, ৫ শতাধিক অসহায় মানুষ সেবা পেলেন যুবদল নেতার দোকানঘর থেকে চোরাইকৃত কাপড় উদ্ধার, স্বেচ্ছাসেবক দল নেতা আটক নরসিংদী ডিবির পুলিশ এর বিশেষ অভিযানে মটর সাইকেল উদ্ধার গ্রেপ্তার দুই। নোয়াখালীতে অভিনব কায়দা: চিপসের প্যাকেটে ইয়াবা এনে ধরা খেল মাদক কারবারি বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত, স্থানীয়দের মাঝে আতঙ্ক মধুপুরের অরণখোলা ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত ঐতিহাসিক কান্তজীউ মন্দিরে মহোৎসব-হুইপ আখতারুজ্জামান মিয়া ও এমপির মনজুরুল ইসলাম-এর পরিদর্শন ঝুঁকিপূর্ণ অভিযানে ত্রিশালে দুই কুখ্যাত ডাকাত গ্রেফতার শিশু ধর্ষণের প্রতিবাদে উত্তপ্ত দুপচাঁচিয়া, ধর্ষক গ্রেপ্তার রূপগঞ্জে পুলিশের উপর হামলা চালিয়ে হাতকড়াসহ আসামী ছিনতাই \ ওসিসহ ৬ পুলিশ আহত \ ৭রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ \ গ্রেফতার-১২

মাদরাসা দারুল উলুম মীরের বাজারের হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশকাল: বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬

সাঈদ চৌধুরী :

মাদরাসা দারুল উলুম মীরের বাজারের হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে গত ০১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ বাদ আছর মাদ্রাসা প্রাঙ্গনে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পূবাইল থানা বি এন পি’র সিনিয়র যুগ্ম-সাধারন সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন সরকারের সভাপতিত্বে এবং মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম ও মীরের বাজার জামে মসজিদের খতিব মুফতি মুহাম্মদুল্লাহ এর সঞ্চালনায় উক্ত ওয়াজ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির আসন অলংকৃত করেন পূবাইল থানা বি এন পি’র সভাপতি আলহাজ্ব মনির হোসেন শিকদার (বকুল) ও প্রধান মেহমান ছিলেন ৪২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব সুলতান উদ্দিন আহমেদ। বিশেষ মেহমান হিসাবে উপস্থিত ছিলেন সৈয়দ মোঃ লিটন, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ বিল্লাল হোসেন ও মোঃ সালাহউদ্দিন মিয়া (সুমন) এবং বিশেষ অতিথি ছিলেন মোঃ রাকিব হোসেন মোল্লা, আবদুল কাইয়ুম, মোঃ সাইদুল ইসলাম তুহিন, ডাঃ মোঃ জহির উদ্দিন, মোঃ আনোয়ার হোসেন, সার্জেন্ট এম এ মালেক, মোঃ হযরত আলী টিটু, ডাঃ আবদুল মোমেন, ডাঃ হাদিউল ইসলাম রুবেল ও মাদরাসার জমিদাতা মীর মোঃ মামুন হোসেন মোল্লা প্রমূখ। উক্ত ওয়াজ ও দোয়া মাহফিলে গুরুত্বপূর্ন নসিহত পেশ করেন পীরে কামেল শায়খুল হাদীস আল্লামা মুফতি ইবরাহীম হাসান দা. বা, শায়খুল হাদীস মুফতি ইলিয়াস হাসান কাসেমী দা.বা, মুফতি ইমরান আজমী দা. বা ও মুফতী মাহাদী হাসান সিরাজী দা. বা প্রমূখ। উক্ত ওয়াজ ও দোয়া মাহফিলে বক্তারা বলেন, মাদরাসা দারুল উলুম মীরের বাজার হাফেজ ও আলেম গড়ার একটি গুরুত্বপূর্ন প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে বালক ও বালিকাদের জন্য আলাদা শাখা রয়েছে। অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা ছাত্র ছাত্রীদের শিক্ষা দান করা হয়। নতুন অবস্থায় এই প্রতিষ্ঠান যথেষ্ট সুনাম অর্জন করেছে। উপস্থিত মুসল্লীদের কাছে তাদের সন্তানদের এই প্রতিষ্ঠানে ভর্তি করানোর জন্য অনুরোধ করা হয়। মূল্যবান বয়ান শেষে প্রধান বক্তা পীরে কামেল শায়খুল হাদীস আল্লামা মুফতী ইবরাহিম হাসান দা.বা. হাফেজ ছাত্রদের মাঝে পাগড়ী প্রদান করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ