1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
পিছিয়ে পড়া শিক্ষার্থীদের ঘুরে দাঁড়ানোর গল্প, উপজেলায় প্রথম ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মফস্বলের প্রতিকূলতা পেরিয়ে ইতিহাস সৃষ্টি করলো উম্মে মেহবুবা সফল নারী উদ্যোক্তা ও জনশক্তি রপ্তানিকারক মায়া বেগম পেলেন ‘দৈনিক আমার সংগ্রাম সম্মাননা-২০২৫’ বই পড়ি, দেশ গড়ি’,‘সেরা পাঠকের খোঁজে’কর্মসূচির উদ্বোধন ও আলোচনা সভা! পানছড়ির দুই শিক্ষা প্রতিষ্ঠানে ওয়াদুদ ভূইয়ার উদ্যোগে ৯০ জোড়া বেঞ্চসহ আসবাবপত্র বিতরণ জেলায় শ্রেষ্ঠ টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম টেকনাফে যুবক-যুবতীদের জীবিকা ও জীবনমান উন্নয়নে আলোচনা সভা অনুষ্টিত মাদকবিরোধী অভিযান,১০ বোতল এসকাফ সিরাপ ও সিএনজিসহ নবীনগরের তিনজন গ্রেপ্তার! চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা আদালতে ভাঙচুর ও বিচারকের ওপর হামলার প্রতিবাদ, ঘটনাস্থল পরিদর্শনে এমপি নূরুল ইসলাম বুলবুল অত্যান্ত দর্শক প্রিয় নায়ক ছিলেন সালমান শাহ

ময়মনসিংহে কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তির চেক বিতরন

  • প্রকাশকাল: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ময়মনসিংহে ২০২৩ ও ২০২৪ সালে এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের বৃত্তির চেক বিতরণ করা হয়েছে। আজ১৫ ডিসেম্বর সোমবার ময়মনসিংহ জেলা পরিষদের আয়োজনে ভাষা শহীদ আব্দুল জব্বার মিলায়তনে এ চেক বিতরণী অনুষ্ঠিত হয়। ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী, এনডিসি।

স্বাগত বক্তব্যে ময়মনসিংহ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ মোঃ কামরুল হুদা জানান, ২০২৩ ও ২০২৪ সালে এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকৃত মোট ৫০৭ জন কৃতি শিক্ষার্থীকে এ বৃত্তি চেক প্রদান করা হবে। এইচএসসি শিক্ষার্থীদের ৭০০০ এবং এসএসসি শিক্ষার্থীদের ৫০০০ টাকার চেক প্রদান করা হবে। আগামী ৩০ এপ্রিল ২০২৬ তারিখ পর্যন্ত বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা ময়মনসিংহ জেলা পরিষদের নিকট থেকে এই চেক গ্রহণ করতে পারবে।

প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা নিজেরা নিজেদেরকে নিয়ে স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করতে হবে। তোমরাই আগামীর বাংলাদেশ। নিরাপদ বাংলাদেশ গড়ার লক্ষ্যে তোমরাই প্রধান হাতিয়ার। যাতে করে ভবিষ্যৎ বাংলাদেশ তোমাদের হাতে দিয়ে আমরা নিরাপদে থাকতে পারি।

সভাপতি বক্তব্য বলেন, আজকের এই বৃত্তি চেক বিতরণটি তোমাদের অনাগত জীবনে উৎসাহ এবং অনুপ্রেরণার হিসেবে গ্রহণ করবে। তোমাদের অনেক দূর যেতে হবে। জীবনের প্রতিটি ক্ষেত্রেই সৎ থাকার চেষ্টা করবে। সততা ও অধ্যবসায় মানুষকে তার চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে।

অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীরা প্রধান অতিথির হাত থেকে চেক গ্রহণ করেন। এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, স্কুল-কলেজের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দসহ গণমাধ্যম কর্মীবৃন্দ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ