1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম
সুপরিচিত কবি, কথা-সাহিত্যিক, প্রাবন্ধিক, গল্পকার, সম্পাদিকা, ঔপন্যাসিক, কণ্ঠশিল্পী ও ছড়াকার মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প : প্রতিদান চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান নবীনগরের লাউর ফতেপুর গুচ্ছগ্রাম,২৭ বছর ধরে মানবেতর জীবন কাটাচ্ছেন ১১০০ মানুষ, প্রতিকার চেয়ে স্থানীয় এমপির শরণাপন্ন এলাকাবাসী ময়মনসিংহে আড়ম্বরপূর্ণ ভাবে বিশ্ব পর্যটন দিবস ২০২৬ পালিত মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদে অবৈধ ড্রেজার আটক, এলাকাবাসীর প্রতিরোধ ও ২ লাখ টাকা জরিমানা সাংবাদিক দুলাল বিশ্বাসকে মিথ্যা মামলা থেকে অব্যহতির প্রতিবাদে মানববন্ধন মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন ‘আল- আরব বলো’মূল দিশা: আল্লামা ইমাম হায়াতগীতিকার ও সুরকার:আল্লামা রেজাউল কাওসার রাবির ২ শিক্ষার্থী হলেন বিচারক নরসিংদীতে বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না: স্থানীয় সরকারমন্ত্রী

সাঘাটা থানা হেডকোয়ার্টার জামে মসজিদে তিনতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

  • প্রকাশকাল: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

মোঃ মেহেদী হাসান স্টাফ রিপোর্টারঃ

গাইবান্ধার সাঘাটা থানা হেডকোয়ার্টার জামে মসজিদে তিনতলা বিশিষ্ট নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার যোহরের নামাজ শেষে সাঘাটা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মনির হোসেনের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে এই নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।

ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে নির্মাণস্থল পরিদর্শন করেন গাইবান্ধা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ শরীফ আল রাজীব। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—গাইবান্ধা-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ফারুক আলম সরকার, সাঘাটা থানার ওসি (তদন্ত) মতিউর রহমান, ফুলছড়ি থানার ওসি (তদন্ত) মশিউর রহমান, এসআই উজ্জ্বল শাহ্, ডিএজবি ডিআইও মোঃ খায়রুজ্জামান, মসজিদ কমিটির সহ-সভাপতি আব্দুল খালেক আকন্দ, সাঘাটা উপজেলা বিএনপির সদস্য জাহাঙ্গীর আলম, সাঘাটা ইউনিয়ন বিএনপির সভাপতি নাজরুল ইসলাম বাবু, ঘুড়িদহ ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন, সাধারণ সম্পাদক আতিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, ঘুড়িদহ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম এবং কোষাধ্যক্ষ লাল মিয়া আকন্দসহ অন্যান্যরা।

উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উক্ত জামে মসজিদের পেশ ইমাম আহসান হাবিব। অনুষ্ঠানে রাজনৈতিক, ধর্মীয় নেতা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ