1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
কোম্পানীগঞ্জে মাটিবাহী ট্রাকের চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু পানছড়িতে ৭ নভেম্বর উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ব্লাড ক্যানসারে আক্রান্ত জিলান, বাঁচতে প্রয়োজন ব্যয়বহুল চিকিৎসা নরসিংদীর শিবপু‌রে নকল বি‌ড়ির কারখানার এন এস আই এর সন্ধান মূল হোতা নেপাল দত্ত আটক। ‘করব সমবায়, গড়ব দেশ’ স্লোগানে ভূল্লীতে জাতীয় সমবায় দিবস উদযাপন নরসিংদী জেলাতে ঘরে ঘরে উঠছে আগুনী ধান, নতুন ধানের ঘ্রাণে গ্রামজুড়ে উৎসবের আমেজ আকিব ইয়ার্ণ ট্রেডিংয়ের বিরুদ্ধে বন্ডের সুতা খোলাবাজারে বিক্রির অভিযোগ, গোডাউনে অভিযানের দাবি চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজনে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত যে পাহাড় ছিল জীবিকার আশ্রয়, আজ সেখানে নিরাপত্তার হাহাকার সিকদার বাজার দোকান মালিক সমিতির নির্বাচনে ইউনুস, আবুল কালাম কালু ও সুজন বড়ুয়ার জয় বাগেরহাট সফরকে কেন্দ্র করে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ

গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদে অবৈধ ড্রেজার আটক, এলাকাবাসীর প্রতিরোধ ও ২ লাখ টাকা জরিমানা

  • প্রকাশকাল: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

​গাইবান্ধা জেলা প্রতিনিধি

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের প্রতিবাদে এবং নদীভাঙন রোধে প্রতিরোধ গড়ে তুলেছেন স্থানীয় বাসিন্দারা। শনিবার দুপুরে কঞ্চিপাড়া ইউনিয়নের পূর্ব খোলাবাড়ী গ্রামের শত শত মানুষ নৌকায় চড়ে নদীতে গিয়ে বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার ও একটি নৌকা আটক করেন। পরে প্রশাসনের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ড্রেজার ও নৌকার মালিককে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়।
​
​স্থানীয়দের অভিযোগ,দীর্ঘদিন ধরে বালাসীঘাটের অদূরে কঞ্চিপাড়া ও উড়িয়া ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে নদীর তীর ঘেঁষে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। এর ফলে নদীর তীরের মাটি ধসে পড়ার পাশাপাশি পূর্ব খোলাবাড়ী ও উত্তর উড়িয়া গ্রামে তীব্র নদীভাঙন দেখা দিয়েছে। এতে বসতভিটা, আবাদি জমি এবং বহু গুরুত্বপূর্ণ স্থাপনা নদীগর্ভে বিলীন হওয়ার উপক্রম হয়েছে। প্রতিবছর ভাঙনের শিকার হয়ে নিঃস্ব হওয়া নদীতীরবর্তী পরিবারগুলো এ নিয়ে চরম উদ্বেগের মধ্যে রয়েছে।
​
​পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর পেয়ে ঘটনাস্থলে যায় প্রশাসন। ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, অবৈধ বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ড্রেজার মালিক মিলন মিয়া (কাবিলপুর গ্রাম) এবং নৌকা মালিক হেলোয়ার হোসেনকে (সৈয়দপুর এলাকা) ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অবৈধ কার্যক্রম চালাবেন না মর্মে তাঁদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।
​স্থানীয়দের দাবি, সাময়িক এই জরিমানা ও আটকের পাশাপাশি নদীভাঙনের ঝুঁকিপূর্ণ এলাকাগুলো রক্ষায় স্থায়ী ও কার্যকর প্রশাসনিক পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ