1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম
নরসিংদীর শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত । আন্তর্জাতিক টেবিল টেনিস খেলোয়াড় খই খই মারমার স্বপ্ন পূরণ। সরকারি ঘর পেয়ে পরিবারের সকলের স্বস্তির হাসি ফুটেছে। অশ্লীল ভিডিও পাঠিয়ে স্বামীকে ব্ল্যাকমেইল—শেষ রক্ষা হলো না রাকিবের সেনাবাহিনীর উদ্যোগে দুর্গম পাহাড়ে ফ্রি চিকিৎসা সেবা : ফ্রি চিকিৎসা পেলো ৫ শতাধিক মানুষ জাতীয় গণমাধ্যম সপ্তাহউপলক্ষে কর্মসূচী ঘোষণা ডুমুরিয়ায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের আওতায় নতুন কুঁড়ি স্পের্টস কর্মসূচি বাস্তবায়ন উপলক্ষে প্রস্তুতি সভা রূপগঞ্জে পেটে লাথি মেরে গর্ভেরসন্তান হত্যার অভিযোগ ময়মনসিংহ বিভাগে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে প্রাক প্রস্তুতিমূলক সভা “জমি উদ্ধার, পাওনা টাকা আদায় ও আইনী সহায়তার প্রতিশ্রুতি, বাস্তবে প্রতারণা”—ইন্টারন্যাশনাল ক্রাইম ইনভেস্টিগেশন কাউন্সিলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ত্রিশালে শান্তিপূর্ণভাবে শুরু এসএসসি পরীক্ষা, প্রথম দিনেই অনুপস্থিত ৮৭ বিনা উস্কানিতে ছাত্রদলের উপর শিবিরের সন্ত্রাসীদের হামলা

বাগজানায় দেশনেত্রীর সুস্থতায় দোয়া মাহফিল

  • প্রকাশকাল: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : ২৯ নভেম্বর/২৫

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্তবর্তী বাগজানায় বাংলাদেশের ৩’বারের সফল প্রধানমন্ত্রী গনতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শনিবার বিকালে উপজেলার বাগজানা বাসস্ট্যান্ড মনির উদ্দিন সুপার মার্কেটের সামনে দোয়া মাহফিল হয়। ধরঞ্জী-বাগজানা ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে দলের শীর্ষ নেতা খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেন।

রাজশাহী নিউ ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মোঃ মামুন খানের সার্বিক তত্ত্বাবধানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা ছাত্রদলের সহ-সাধারন সম্পাদক মোঃ আল-ইমরান মন্ডল, বাগজানা ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আলীম, ৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী সহকারী মোঃ আব্দুল খায়ের, সাবেক ব্যাংকার রফিকুল ইসলাম, বালিঘাটা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ সাকিব হাসান, বাগজানা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মোছা আঙুরী বেগম, বাগজানা ইউনিয়ন যুবদল নেতা রাজিব হাসান, ধরঞ্জী ইউনিয়ন যুবদল নেতা আমিনুল ইসলাম, নাজমুল ইসলাম, ছাত্রদল নেতা মাহবুব হোসেন, মোঃ সালমান, মোঃ নূরনবী ও প্রার্থ সহ অনেকেই।

বাগজানা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আরিফুল ইসলাম অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ