1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম
নাসিক ২ নং ওয়ার্ডে সম্ভাব্য কাউন্সিলর পদ প্রার্থীদের মাঠ প্রস্তুতি সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ত্রিশালে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: দুই বছর পর গ্রেফতার ‘মিরু ড্রাইভার’ কুমিল্লা কারাগারের বিরুদ্ধে সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ, বাধা দিতে গিয়ে উত্তেজনা মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে ওসি তৌহিদুর আনোয়ার, বিদেশি মদসহ ব্যবসায়ী গ্রেফতার বীরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের গেট বন্ধ: অতিরিক্ত পথ পাড়ি দিয়ে দুর্ভোগে শতাধিক শিক্ষার্থী ময়মনসিংহে ৮ লিটার চোলাই মদসহ গ্রেফতার ১ রাজশাহীতে টোকেনে তেল দেয়া হচ্ছে নরসিংদীর মনোহরদী থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ২ ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন – জেলা প্রশাসক তেল শেষ’ বললেও গোপনে বিক্রি-ফিলিং স্টেশনগুলোর বিরুদ্ধে গুরুতর অভিযোগ

মানবতার সৈনিক কফিল উদ্দিন: পানছড়ির সমাজসেবায় এক অনন্য দৃষ্টান্ত

  • প্রকাশকাল: রবিবার, ২ নভেম্বর, ২০২৫

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি:

পার্বত্য জেলার দুর্গম জনপদ পানছড়ির একজন নীরব সমাজকর্মী আজ স্থানীয়দের হৃদয়ে স্থান করে নিয়েছেন— তাঁর নাম মোঃ কফিল উদ্দিন। পেশায় তিনি হিল আনসার সদস্য, তবে দায়িত্বের সীমা পেরিয়ে বহুদিন ধরেই কাজ করে চলেছেন মানুষের কল্যাণে। সমাজসেবায় তাঁর নিরলস অবদান এখন অনুপ্রেরণার এক উজ্জ্বল উদাহরণ।

স্থানীয় সূত্রে জানা যায়, ধর্মীয় দায়িত্ববোধ ও মানবিক প্রেরণায় অনুপ্রাণিত হয়ে কফিল উদ্দিন এ পর্যন্ত ১৫০টিরও বেশি কবর খনন ও লাশ গোসল করানোর কাজ সম্পূর্ণ বিনামূল্যে সম্পন্ন করেছেন। কারও মৃত্যু সংবাদ পেলেই ছুটে যান তিনি, বিনিময়ে কখনো নেননি এক টাকাও।

সমাজে যখন মানবিকতা ও পরোপকার ক্রমশ হারিয়ে যাচ্ছে, তখন তাঁর এই নিঃস্বার্থ উদ্যোগ এলাকাবাসীর কাছে আশার আলো হয়ে উঠেছে।

মানবিক সেবার পাশাপাশি তিনি নিজ উদ্যোগে দুর্গম এলাকায় পানি ও বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করেছেন, যেখানে এখনো সরকারি সেবা পৌঁছায়নি। তাঁর প্রচেষ্টায় স্থানীয় আনসার ক্যাম্প, সেনাবাহিনী এবং সাধারণ মানুষ উপকৃত হচ্ছেন নিয়মিত।

এছাড়া, সমাজের অন্যায়-অবিচারের বিরুদ্ধে তিনি সক্রিয় ভূমিকা রাখছেন। বাল্যবিবাহ প্রতিরোধ, মাদকবিরোধী প্রচারণা এবং জনসচেতনতা বৃদ্ধি কার্যক্রমেও নিয়মিত অংশ নিচ্ছেন তিনি।

স্থানীয়রা বলছেন, “কফিল উদ্দিন এমন একজন মানুষ যিনি বিনিময়ের আশা না করে, নিঃস্বার্থভাবে সমাজের সেবায় নিজেকে নিবেদিত করেছেন। তাঁর মতো মানুষই আমাদের সমাজের প্রকৃত সম্পদ।”

নীরবে কাজ করেই মানুষের হৃদয় জয় করেছেন এই হিল আনসার সদস্য। মানবতার প্রতি তাঁর নিবেদন ও কর্মপ্রেরণা আজ পানছড়ির গণ্ডি পেরিয়ে পুরো খাগড়াছড়ি জেলায় প্রশংসিত হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ