1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম
নাসিক ২ নং ওয়ার্ডে সম্ভাব্য কাউন্সিলর পদ প্রার্থীদের মাঠ প্রস্তুতি সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ত্রিশালে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: দুই বছর পর গ্রেফতার ‘মিরু ড্রাইভার’ কুমিল্লা কারাগারের বিরুদ্ধে সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ, বাধা দিতে গিয়ে উত্তেজনা মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে ওসি তৌহিদুর আনোয়ার, বিদেশি মদসহ ব্যবসায়ী গ্রেফতার বীরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের গেট বন্ধ: অতিরিক্ত পথ পাড়ি দিয়ে দুর্ভোগে শতাধিক শিক্ষার্থী ময়মনসিংহে ৮ লিটার চোলাই মদসহ গ্রেফতার ১ রাজশাহীতে টোকেনে তেল দেয়া হচ্ছে নরসিংদীর মনোহরদী থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ২ ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন – জেলা প্রশাসক তেল শেষ’ বললেও গোপনে বিক্রি-ফিলিং স্টেশনগুলোর বিরুদ্ধে গুরুতর অভিযোগ

নিউইয়র্ক মেয়র নির্বাচন: মামদানির লিড ১০ পয়েন্টে, শেষ মুহূর্তের সমর্থনে জমে উঠেছে লড়াই

  • প্রকাশকাল: রবিবার, ২ নভেম্বর, ২০২৫

হাকিকুল ইসলাম খোকন,
নিউইয়র্ক সিটি মেয়র নির্বাচনের শেষ সপ্তাহে প্রতিদ্বন্দ্বিতা আরও তীব্র হয়ে উঠেছে। কুইনিপিয়াক ইউনিভার্সিটির সর্বশেষ জরিপে দেখা গেছে, ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি এখনও এগিয়ে আছেন, তবে ব্যবধান কমে এসেছে। জরিপে মামদানি পেয়েছেন ৪৩ শতাংশ, স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুয়োমো ৩৩ শতাংশ এবং রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়া ১৪ শতাংশ ভোট। প্রায় ৬ শতাংশ ভোটার এখনও অনিশ্চিত।খবর আইবিএননিউজ ।

অক্টোবরের ৯ তারিখে কুইনিপিয়াকের পূর্ববর্তী জরিপে মামদানির সমর্থন ছিল ৪৬ শতাংশ, যা এবার কিছুটা কমেছে। জরিপ পরিচালনাকারী প্রতিষ্ঠানটির সহকারী পরিচালক মেরি স্নো বলেন, প্রার্থীরা নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন, আগাম ভোটও চলছে। মামদানি বর্তমানে কুয়োমোর চেয়ে ১০ পয়েন্ট এগিয়ে, স্লিওয়া অনেক পেছনে। তবে এখনো কিছু ভোটার চূড়ান্ত সিদ্ধান্ত নেননি—এ কারণেই শেষ মুহূর্তে ফলাফলে পরিবর্তনের সম্ভাবনা থেকে যাচ্ছে।

নির্বাচন পর্যবেক্ষকরা বলছেন, বিভিন্ন নতুন সমর্থন ও প্রচারণার তীব্রতা এই নির্বাচনের শেষ সপ্তাহে একে আরও উত্তপ্ত করে তুলেছে। নভেম্বর ৪-এর ভোটের আগে এখন সবার নজর মামদানি-কুয়োমোর এই দ্বিমুখী লড়াইয়ের চূড়ান্ত পরিণতির দিকে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ