1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম
নাসিক ২ নং ওয়ার্ডে সম্ভাব্য কাউন্সিলর পদ প্রার্থীদের মাঠ প্রস্তুতি সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ত্রিশালে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: দুই বছর পর গ্রেফতার ‘মিরু ড্রাইভার’ কুমিল্লা কারাগারের বিরুদ্ধে সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ, বাধা দিতে গিয়ে উত্তেজনা মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে ওসি তৌহিদুর আনোয়ার, বিদেশি মদসহ ব্যবসায়ী গ্রেফতার বীরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের গেট বন্ধ: অতিরিক্ত পথ পাড়ি দিয়ে দুর্ভোগে শতাধিক শিক্ষার্থী ময়মনসিংহে ৮ লিটার চোলাই মদসহ গ্রেফতার ১ রাজশাহীতে টোকেনে তেল দেয়া হচ্ছে নরসিংদীর মনোহরদী থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ২ ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন – জেলা প্রশাসক তেল শেষ’ বললেও গোপনে বিক্রি-ফিলিং স্টেশনগুলোর বিরুদ্ধে গুরুতর অভিযোগ

গভীর রাতে শামীম ওসমানের ছেলের নেতৃত্বে ঝটিকা মিছিল, আটক ৫

  • প্রকাশকাল: শনিবার, ১ নভেম্বর, ২০২৫

অনলাইন ডেস্ক
নারায়ণগঞ্জের ফতুল্লায় গভীর রাতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্যানারে মিছিল করার সময় অয়ন ওসমানের ৫ সহযোগীকে আটক করে পুলিশে দিয়েছে যুবদলের নেতাকর্মীরা।

শনিবার (১ নভেম্বর) দিনগত রাত ২টায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ফতুল্লার রগুনাথপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো- ফতুল্লার দাপা ইন্দ্রকপুর ১নং ওয়ার্ডের এনায়েত উল্ল্যাহর ছেলে ফাহিম আহম্মেদ (২৩), লালপুর এলাকার খোকন মিয়ার ছেলে আবির (১৫), কুতুবপুর ১নং ওয়ার্ডের তরিকুল ইসলাম ছেলে মো. নিরব হোসেন (১৮), মুন্সিগঞ্জ লৌহজং থানার আটিগ্রামের তুহিন মিয়ার ছেলে ফয়সাল (২০), ফরিদপুর জেলার ভাঙ্গা থানার গোলপান্দি গ্রামের সাব্বির হোসেনের ছেলে অনিক আহমেদ অনিন্দা (২১)।

নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি বলেন, ফ্যাসিস্টদের বিরুদ্ধে সাধারণ জনগণ সচেতন আছেন। তারা মিছিল নিয়ে সড়কে নামতেই সাধারণ লোকজন তাৎক্ষনিক আমাকে ফোন করে জানায় এবং সকলে তাদের প্রতিরোধ করতে প্রস্তুতি নেয়। তখন দ্রুত সেখানে গিয়ে ধাওয়া করে ৫জনকে আটক করলেও অন্যরা পালিয়ে যায়। আটককৃতদের কাছ থেকে একটি ব্যানার পাওয়া যায়। এরপর আটককৃতদের পুলিশের কাছে সোর্পদ করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যানারসহ মিছিলে প্রায় শতাধিক নেতাকর্মী ছিলেন। ব্যানারটিতে অয়ন ওসমানের নেতৃত্বে ঝটিকা মিছিল উল্লেখ ছিল।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার পরিদর্শক আনোয়ার হোসেন জানান, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা গেছে। তারা সাবেক এমপি শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানের সহযোগী। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ