1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম
নাসিক ২ নং ওয়ার্ডে সম্ভাব্য কাউন্সিলর পদ প্রার্থীদের মাঠ প্রস্তুতি সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ত্রিশালে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: দুই বছর পর গ্রেফতার ‘মিরু ড্রাইভার’ কুমিল্লা কারাগারের বিরুদ্ধে সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ, বাধা দিতে গিয়ে উত্তেজনা মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে ওসি তৌহিদুর আনোয়ার, বিদেশি মদসহ ব্যবসায়ী গ্রেফতার বীরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের গেট বন্ধ: অতিরিক্ত পথ পাড়ি দিয়ে দুর্ভোগে শতাধিক শিক্ষার্থী ময়মনসিংহে ৮ লিটার চোলাই মদসহ গ্রেফতার ১ রাজশাহীতে টোকেনে তেল দেয়া হচ্ছে নরসিংদীর মনোহরদী থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ২ ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন – জেলা প্রশাসক তেল শেষ’ বললেও গোপনে বিক্রি-ফিলিং স্টেশনগুলোর বিরুদ্ধে গুরুতর অভিযোগ

মধুপুরে ৫৪ তম জাতীয় সমবায় দিবস ২০২৫ উদযাপন।

  • প্রকাশকাল: শনিবার, ১ নভেম্বর, ২০২৫

আঃ হামিদ (মধুপুর) টাঙ্গাইল প্রতিনিধিঃ

সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায় এ প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার ( ১লা নভেম্বর) সকাল সাড়ে এগারোটার দিকে টাঙ্গাইলের মধুপুর উপজেলা পরিষদ হলরুমে ৫৪ তম সমবায় দিবস-২০২৫ উদযাপিত হয়েছে। মধুপুর উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দদের আয়োজনে সুন্দর পরিবেশে সমবায় দিবস উদযাপন করা হয়।মধুপুর উপজেলা সমবায় অফিসার মোঃ নাজমুল হাসান এর সভাপতিত্বে দিনটিতে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন, ,র-্যালী, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও মধুপর উপজেলা সমবায়ের আওতাধীন সমবায়ের সভাপতি, সাধারণ সম্পাদক সহ সদস্যবৃন্দ উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রাণবন্ত গড়ে তুলেন। এসময় প্রধান অতিথি তার বক্তব্যে মধুপুরের মাটি ও মানুষের কথা তুলে ধরে মধুপুরের ঐতিহ্য নষ্ট না করার ইংগিত প্রদান করেন। সভাপতি তার বক্তব্যে সকল সমবায়কে সঠিক নিয়মে কার্যক্রম পরিচালনার আহবান করে সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপনি ঘোষণা করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ