1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম
নাসিক ২ নং ওয়ার্ডে সম্ভাব্য কাউন্সিলর পদ প্রার্থীদের মাঠ প্রস্তুতি সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ত্রিশালে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: দুই বছর পর গ্রেফতার ‘মিরু ড্রাইভার’ কুমিল্লা কারাগারের বিরুদ্ধে সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ, বাধা দিতে গিয়ে উত্তেজনা মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে ওসি তৌহিদুর আনোয়ার, বিদেশি মদসহ ব্যবসায়ী গ্রেফতার বীরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের গেট বন্ধ: অতিরিক্ত পথ পাড়ি দিয়ে দুর্ভোগে শতাধিক শিক্ষার্থী ময়মনসিংহে ৮ লিটার চোলাই মদসহ গ্রেফতার ১ রাজশাহীতে টোকেনে তেল দেয়া হচ্ছে নরসিংদীর মনোহরদী থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ২ ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন – জেলা প্রশাসক তেল শেষ’ বললেও গোপনে বিক্রি-ফিলিং স্টেশনগুলোর বিরুদ্ধে গুরুতর অভিযোগ

খাগড়াছড়ি সীমান্তে বিজিবির অভিযানে অবৈধ সেগুন কাঠ জব্দ

  • প্রকাশকাল: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি :

খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি) কর্তৃক পরিচালিত এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানকৃত অবৈধ সেগুন কাঠ উদ্ধার করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি)-এর অধীনস্থ বান্দরসিং বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার ইসমাইলের জুম নামক স্থানে অবৈধ কাঠ চোরাচালান হতে পারে।

তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কামরান কবির উদ্দিনের সার্বিক দিকনির্দেশনায় বান্দরসিং বিওপি কমান্ডার নায়েব সুবেদার মো. আসাদুজ্জামানের নেতৃত্বে শুক্রবার (৩১ অক্টোবর) বিকেল ৫টার দিকে চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা কাঠ ফেলে পালিয়ে যায়। পরে টহলদল ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় ৩৫ ঘনফুট সেগুন কাঠ জব্দ করে। যার আনুমানিক বাজারমূল্য ৪৩ হাজার ৭৫০ টাকা। উদ্ধারকৃত কাঠ মাটিরাঙ্গা বনবিটে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানায় বিজিবি।

খাগড়াছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কামরান কবির উদ্দিন বলেন, “খাগড়াছড়ি ব্যাটালিয়ন নিজস্ব দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ