1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম
ময়মনসিংহ বিভাগে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে প্রাক প্রস্তুতিমূলক সভা “জমি উদ্ধার, পাওনা টাকা আদায় ও আইনী সহায়তার প্রতিশ্রুতি, বাস্তবে প্রতারণা”—ইন্টারন্যাশনাল ক্রাইম ইনভেস্টিগেশন কাউন্সিলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ত্রিশালে শান্তিপূর্ণভাবে শুরু এসএসসি পরীক্ষা, প্রথম দিনেই অনুপস্থিত ৮৭ বিনা উস্কানিতে ছাত্রদলের উপর শিবিরের সন্ত্রাসীদের হামলা আমতলীতে ঝুঁকিপূর্ণ সেতু পার হয়ে জীবনের ঝুঁকি নিয়ে স্কুলে যাচ্ছে শিক্ষার্থীরা কালিয়াকৈরে এসএসসি কেন্দ্র সচিব নিয়ে বিতর্ক, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম এর বিরুদ্ধে দুমকিতে বারি মুগ-৬ চাষ প্রযুক্তি নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১,৯৮০ পিস ইয়াবাসহ গ্রেফতার ০১ একসঙ্গে জন্ম নেয়া তিন বোন এসএসসি পরিক্ষায় অংশ গ্রহণ নকলমুক্ত পরীক্ষার বার্তা : সেনবাগে কঠোর নিরাপত্তায় এসএসসি শুরু ​চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্সের বড় সাফল্য বিপুল পরিমাণ হেরোইন ও ৮ লক্ষাধিক টাকাসহ আটক ২

কালিয়াকৈরে হাজী বাড়ী ফুটবল প্রিমিয়ার লীগের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

  • প্রকাশকাল: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পশ্চিম চান্দরা এলাকায় হাজী বাড়ী তরুণ তেজ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘হাজী বাড়ী ফুটবল প্রিমিয়ার লীগ (সিজন–১)’ এর ফাইনাল ম্যাচ। শুক্রবার (১৭ অক্টোবর ২০২৫) বিকেলে হাজী বাড়ী মসজিদ মাঠ সংলগ্ন স্থানে এই খেলা অনুষ্ঠিত হয়।

এ সময় মাঠে উৎসবমুখর পরিবেশের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় জনসাধারণসহ বিভিন্ন এলাকার ফুটবলপ্রেমীরা। ফাইনাল ম্যাচে আর.কে ব্লাস্টার ও রেড হর্স দলের মধ্যে মুখোমুখি লড়াই অনুষ্ঠিত হয়। টানটান উত্তেজনাপূর্ণ খেলায় অংশগ্রহণকারী দলগুলো দর্শকদের মাতিয়ে তোলে।

টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন গাজীপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এবং কালিয়াকৈর পৌরসভার ৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র মোঃ সামছুল আলম সরকার ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব মোঃ ইসহাক আলী মাতাব্বর।
এছাড়া টুর্নামেন্টের উদ্বোধন করেন গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান জসিম উদ্দিন ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং
কালিয়াকৈর পৌরসভার সাবেক মেয়র মজিবুর রহমান।
খেলার শেষাংশে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
এই আয়োজনকে কেন্দ্র করে স্থানীয় তরুণদের মধ্যে ফুটবলের প্রতি নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে বলে জানান আয়োজক কমিটির সদস্যরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ