1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম
ত্রিশালে শান্তিপূর্ণভাবে শুরু এসএসসি পরীক্ষা, প্রথম দিনেই অনুপস্থিত ৮৭ বিনা উস্কানিতে ছাত্রদলের উপর শিবিরের সন্ত্রাসীদের হামলা কালিয়াকৈরে এসএসসি কেন্দ্র সচিব নিয়ে বিতর্ক, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম এর বিরুদ্ধে দুমকিতে বারি মুগ-৬ চাষ প্রযুক্তি নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১,৯৮০ পিস ইয়াবাসহ গ্রেফতার ০১ একসঙ্গে জন্ম নেয়া তিন বোন এসএসসি পরিক্ষায় অংশ গ্রহণ নকলমুক্ত পরীক্ষার বার্তা : সেনবাগে কঠোর নিরাপত্তায় এসএসসি শুরু ​চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্সের বড় সাফল্য বিপুল পরিমাণ হেরোইন ও ৮ লক্ষাধিক টাকাসহ আটক ২ মধুপুরে জমি সংক্রান্ত বিরোধে মারধরের প্রতিবাদে মানববন্ধন বীরগঞ্জে মন্দির ও মূর্তি ভাঙচুর, বাড়িঘরে আগুন, সন্ত্রাসী হামলার মামলায় ২ জন গ্রেফতার. গাজীপুরে প্রাণবন্ত আয়োজন ‘জাগরণ-২০২৬’ লিও ক্যাম্প

১৯ বলে ৫২! সেনবাগের মাঠে ফয়সালের ঝড় – জায়ান্ট ক্রিকেটার্স বিধ্বস্ত!

  • প্রকাশকাল: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ, নোয়াখালী:

নোয়াখালীর সেনবাগের মাঠে জমে উঠেছে ক্রিকেটপ্রেমীদের বহুল আলোচিত “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি (পিসিএল) পৌর ক্রিকেট লীগ ২০২৫”।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেল ৩টায় অনুষ্ঠিত টুর্নামেন্টের ৪র্থ ম্যাচে রোমাঞ্চ ছড়ায় দুই শক্তিশালী দল — ইয়াং ফাইটার্স ও জায়ান্ট ক্রিকেটার্স।

টসে জিতে প্রথমে ব্যাট করে ইয়াং ফাইটার্স। টানা দুই ম্যাচ হেরে আজ মাঠে নামে তারা, তাই ফাইনালের আশা বাঁচাতে ম্যাচটি ছিল বাঁচা–মরার লড়াই। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিংয়ে প্রতিপক্ষ বোলারদের ছিটকে দেয় তারা। দলের হয়ে ফয়সাল ১৯ বলে ঝড়ো ৫২ রান এবং আলিফ ১৩ বলে বিস্ফোরক ৪২ রান করেন। তাদের দুর্দান্ত পারফরম্যান্সে নির্ধারিত ওভারে দলটি সংগ্রহ করে ১৮৭ রান।

জবাবে ব্যাট করতে নেমে জায়ান্ট ক্রিকেটার্সের শুরুটা হয় একদমই স্বপ্নের বিপরীতে। টপ অর্ডার ভেঙে পড়ে একে একে, উইকেট হারিয়ে দলটি শেষ পর্যন্ত ১১.৪ ওভারে ১৪৪ রানে অল আউট হয় — যা এই টুর্নামেন্টে তাদের প্রথম অল আউট! জায়ান্ট ক্রিকেটার্সের পক্ষে সর্বোচ্চ ৮ বলে ২৩ রান করেন ফখরুল, আর ইয়াং ফাইটার্সের হয়ে আকরাম ও রিফাত প্রত্যেকে নেন ৩টি করে উইকেট।

ফলাফল— ইয়াং ফাইটার্স ৪৩ রানে জয়লাভ করে মাঠ মাতালো এবং ফিরিয়ে আনলো নিজেদের আত্মবিশ্বাস।
অসাধারণ ইনিংস খেলে ‘ম্যান অব দ্যা ম্যাচ’ নির্বাচিত হন ফয়সাল, যিনি ১৯ বলে ৫২ রানের বিধ্বংসী ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।

সেনবাগ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ ফখরুল ইসলাম টিপু এবং যুবদল নেতা মোঃ আনোয়ার হোসেন উপস্থিত থেকে ম্যাচ শেষে “ম্যান অব দ্যা ম্যাচ’ ফয়সাল এর হাতে তুলে দেন পুরষ্কার।

পুরো টুর্নামেন্টের মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত রয়েছে —
দৈনিক আজকের বসুন্ধরা, বাংলাদেশ মেইল ২৪.নিউজ, টিভি ৯ বাংলা, বিডি পোস্টস.কম, চ্যানেল এ, নোয়া সময়, দৈনিক প্রভাতী বাংলাদেশ, ক্রাইম রিপোর্ট ২৪.কম, দি জনতা নিউজ, আপডেট বিডি নিউজ ২৪ লাইভ ও বিএনএন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ