1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম
ওয়ারীর ‘গডফাদার’ অটো সজলসহ ৪ জন গ্রেপ্তার: পিস্তল, গুলি ও মাদক উদ্ধার আমতলীতে গরু চুরি করতে এসে কুকুরের কামড়ে ধরা খেল চোর প্রচন্ড গরমে লেবু পানি পান করুন নোবিপ্রবিতে নতুন উপাচার্যের চমক: স্কুল-কলেজ, ৪ লেন সড়ক ও নতুন ভবনের ঘোষণা কালিয়াকৈরে কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয় দিনাজপুর বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু । কালিয়াকৈরে পোশাক কারখানার বিষাক্ত পানি পান করে শত শত শ্রমিক অসুস্থ নরসিংদীর শিবপুরে চিরকূট লিখে সরকারি উচ্চ বিদ্যালয় এর সহকারী প্রধান শিক্ষকের আত্মহত্যা। লালমনিরহাটে শিশু হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস ত্রাণমন্ত্রীর সবার আগে বাংলাদেশ নয়, সবার আগে বিএনপি শ্লোগান হওয়া উচিত — গোলাম পরওয়ার আমতলীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

রিভেরি স্কুলের চার শতাধিক শিক্ষার্থীর স্বাস্থ্য পরীক্ষা

  • প্রকাশকাল: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

স্টাফ রিপোর্টার:
শিশুদের মধ্যে মৌখিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজধানীর বসুন্ধরায় অবস্থিত রিভেরি স্কুলে উদযাপিত হয়েছে ‘ওরাল হাইজিন সপ্তাহ’। সোমবার (১৩ অক্টোবর) এ উপলক্ষ্যে বিশেষ স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করে বেগ ডেন্টাল কেয়ার ও ওয়াদা ওয়েলনেস কেয়ার।

প্লে গ্রুপ থেকে গ্রেড–২ পর্যন্ত প্রায় ৪৬২ জন শিক্ষার্থী অংশ নেয় এই বিশেষ কার্যক্রমে। এর মূল উদ্দেশ্য ছিল শিশুদের শুরু থেকেই মুখের যত্নের অভ্যাস গড়ে তোলা এবং মৌখিক স্বাস্থ্যবিধি সম্পর্কে সঠিক ধারণা প্রদান।

পরীক্ষায় দেখা যায়, অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রায় ৪০ শতাংশের মৌখিক স্বাস্থ্য ভালো অবস্থায় রয়েছে। তবে ৩০ শতাংশ শিক্ষার্থীর মুখের যত্নে আরও মনোযোগ প্রয়োজন বলে জানিয়েছেন চিকিৎসকরা। উদ্বেগজনকভাবে, ১০ শতাংশ শিক্ষার্থীকে বিশেষ ডেন্টাল যত্নের আওতায় আনার প্রয়োজনীয়তা চিহ্নিত করা হয়েছে।

শিশুদের উৎসাহিত করতে পরিষ্কার ও যত্নশীল মুখগহ্বর পাওয়া গেছে এমন শিক্ষার্থীদের রঙিন পেন্সিল বক্স উপহার দেওয়া হয়।

পুরো কার্যক্রমটি পরিচালনা করেন বেগ ডেন্টাল কেয়ারের বিশেষজ্ঞ দল। এতে নেতৃত্ব দেন ডা. রফিকুস সালেহীন বেগ ও ডা. তাজিন রফিক। তাদের সঙ্গে ছিলেন আরও সাতজন দন্তচিকিৎসক ও দুজন সহকর্মী।

চিকিৎসকরা শিশুদের মুখের স্বাস্থ্যবিধি রক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করেন এবং দৈনন্দিন অভ্যাসে ব্রাশ ও মুখের যত্নের সঠিক পদ্ধতি তুলে ধরেন।
এছাড়া বেগ ডেন্টাল এই আয়োজনে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন নির্দেশনা ও গুরুত্বপূর্ণ ধর্মীয় বার্তাসম্বলিত হেলথ কার্ড প্রদান করে, যা শিশুদের মানসিক ও নৈতিক বিকাশেও সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করেন আয়োজকরা।

রিভেরি স্কুলের প্রিন্সিপাল সায়েদা নওরিন রেজা আয়োজনে সন্তোষ প্রকাশ করে বলেন, “প্রতিবছর আমাদের স্কুলে হেলথ অ্যান্ড হাইজিন উইক পালন করা হয়। তবে এবার বাচ্চারা অনেক বেশি আনন্দ নিয়ে অংশগ্রহণ করেছে। প্রতিটি সেশন তারা উপভোগ করেছে, বিভিন্ন গিফট পেয়েছে, এবং মুখের যত্ন সম্পর্কে নতুন কিছু শিখেছে। আমরা আয়োজকদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ।”

বেগ ডেন্টাল কেয়ার কর্তৃপক্ষ জানায়, এই ধরনের জনসচেতনতামূলক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে, যাতে ছোটবেলা থেকেই শিশুদের মধ্যে মুখের যত্নের ইতিবাচক অভ্যাস গড়ে ওঠে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ