1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম
ত্রিশালে শান্তিপূর্ণভাবে শুরু এসএসসি পরীক্ষা, প্রথম দিনেই অনুপস্থিত ৮৭ বিনা উস্কানিতে ছাত্রদলের উপর শিবিরের সন্ত্রাসীদের হামলা কালিয়াকৈরে এসএসসি কেন্দ্র সচিব নিয়ে বিতর্ক, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম এর বিরুদ্ধে দুমকিতে বারি মুগ-৬ চাষ প্রযুক্তি নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১,৯৮০ পিস ইয়াবাসহ গ্রেফতার ০১ একসঙ্গে জন্ম নেয়া তিন বোন এসএসসি পরিক্ষায় অংশ গ্রহণ নকলমুক্ত পরীক্ষার বার্তা : সেনবাগে কঠোর নিরাপত্তায় এসএসসি শুরু ​চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্সের বড় সাফল্য বিপুল পরিমাণ হেরোইন ও ৮ লক্ষাধিক টাকাসহ আটক ২ মধুপুরে জমি সংক্রান্ত বিরোধে মারধরের প্রতিবাদে মানববন্ধন বীরগঞ্জে মন্দির ও মূর্তি ভাঙচুর, বাড়িঘরে আগুন, সন্ত্রাসী হামলার মামলায় ২ জন গ্রেফতার. গাজীপুরে প্রাণবন্ত আয়োজন ‘জাগরণ-২০২৬’ লিও ক্যাম্প

সেনবাগে পিসিএল ২০২৫ এর রোমাঞ্চকর সূচনা : ২য় ম্যাচে মাঠ কাঁপাতে আসছে ফ্রিডম ২৪ বনাম ইয়াং ফাইটার্স

  • প্রকাশকাল: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:

নোয়াখালীর সেনবাগে শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত ও বর্ণাঢ্য আয়োজন “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি (পিসিএল) পৌর ক্রিকেট লীগ ২০২৫”।

রোববার (১২ অক্টোবর) বিকেল ৩টায় সেনবাগ পৌরসভার কাদরা আঞ্জু ব্রিকফিল্ড মাঠে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের রোমাঞ্চকর দ্বিতীয় ম্যাচ, যেখানে মুখোমুখি হবে
ফ্রিডম ২৪ বনাম ইয়াং ফাইটার্স।

এর আগে গত ১০ অক্টোবর উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে পর্দা উঠে এই ঐতিহ্যবাহী পিসিএল এর।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও সেনবাগ উপজেলা বিএনপির সদস্য এডভোকেট মোঃ আজিজুর রহমান মিশু,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রনেতা মোঃ মনির আহমেদ জুলেট।

উদ্বোধন ঘোষণা করেন, মোঃ ফখরুল ইসলাম টিপু, সাবেক সাধারণ সম্পাদক, সেনবাগ উপজেলা ছাত্রদল।

পুরো পিসিএল টুর্নামেন্টের সভাপতিত্বে রয়েছেন, সেনবাগ ক্রিকেট ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মিজানুর রহমান সুমন। এই টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় আছেন বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়ানুরাগী মোঃ জাহিদুল ইসলাম জাহিদ।

এবারের আয়োজনকে ঘিরে সেনবাগজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। মাঠে খেলোয়াড়দের লড়াইয়ের উত্তেজনার সঙ্গে যুক্ত হয়েছে দর্শকদের ঢল ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা।

মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত রয়েছে, দৈনিক আজকের বসুন্ধরা, বাংলাদেশ মেইল ২৪.নিউজ, টিভি ৯ বাংলা, বিডি পোস্টস.কম, চ্যানেল এ, নোয়া সময়, দৈনিক প্রভাতী বাংলাদেশ, ক্রাইম রিপোর্ট ২৪.কম, দি জনতা নিউজ, আপডেট বিডি নিউজ ২৪ লাইভ ও বিএনএন।

ক্রিকেটপ্রেমীরা বলছেন, “পিসিএল মানেই রোমাঞ্চ, লড়াই, আর একতার উৎসব। ”ফ্রিডম ২৪ ও ইয়াং ফাইটার্সের ম্যাচ ঘিরে তাই প্রত্যাশা, একটি অভূতপূর্ব ক্রিকেট শোডাউন!

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ