1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনাম
দিনাজপুর বীরগঞ্জে প্রায় ১০ লাখ টাকা মূল্যের ২৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জয়নাল গ্রেফতার. পটুয়াখালী ভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান। রংপুর সদর উপজেলা পাবলিক লাইব্রেরির উদ্বোধন গন্ধর্বপুর পানি শোধনাগার প্রকল্প চালু হলে দিনে ৫০ কোটি লিটার বিশুদ্ধ পানি ঢাকা শহরে সরবরাহ করা যাবে- মির্জা ফখরুল ডুমুরিয়ায় গ্রাম পুলিশদের সাপ্তাহিক হাজিরা নিলেন উপজেলা নির্বাহী অফিসার সবিতা সরকার ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ অনুষ্ঠিত সভায় পুরস্কার বিতরণ ডুমুরিয়ায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের বিভাগীয় মাসিক সভা অনুষ্ঠিত পাঁচবিবি সীমান্তে পুশইন রুখতে ইউএনওর মতবিনিময় সভা নরসিংদীতে ইউনিয়ন পরিষদ কর্মকর্তাদের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নরসিংদী জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ২০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

গুজবে বিভ্রান্ত হবেন না: ইলিয়াস কাঞ্চনের ছেলে জয়

  • প্রকাশকাল: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

অনলাইন ডেস্ক
বাংলাদেশের প্রিয় চিত্রনায়ক ও নিরাপদ সড়ক আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ বিষয়ে তার ছেলে মিরাজুল মইন জয় আজ এক বার্তায় দেশবাসীকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন।

জয় বলেন— “বাবা বর্তমানে অসুস্থ এবং চিকিৎসাধীন আছেন। তার চিকিৎসা চলছে নিয়মিত। দয়া করে কেউ কোনো গুজবে কান দেবেন না। আমি দেশবাসীসহ সবার কাছে অনুরোধ করছি, আপনারা বাবার দ্রুত সুস্থতার জন্য দোয়া করবেন।”

তিনি আরও বলেন, “বাবার অসুস্থতার খবর প্রকাশিত হওয়ার পর থেকে দেশ-বিদেশে নিরাপদ সড়ক চাই-এর কর্মী, বাবার ভক্ত এবং সাধারণ মানুষ যে আন্তরিকভাবে দোয়া করছেন, বিশেষ করে আজ জুম্মার নামাজে বিভিন্ন স্থানে দোয়া মাহফিলের আয়োজন করেছেন—এ জন্য আমরা পরিবারের পক্ষ থেকে সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাই।”

অভিযোগ করে জয় বলেন, “দুঃখজনকভাবে, কিছু ইউটিউবার ও ফেসবুক ব্যবহারকারী সামান্য ভিউয়ের আশায় বিভ্রান্তিকর ভিডিও প্রকাশ করছেন। এগুলো জনমনে আঘাত হানছে এবং আমার বাবার ভক্তদের কষ্ট দিচ্ছে। আমরা এসব কর্মকাণ্ডের নিন্দা জানাই।”

তিনি সর্বশেষ আহ্বান জানিয়ে বলেন—“যদি কারও সত্যতা জানার প্রয়োজন হয়, তারা নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ (+8801712713996) এর সঙ্গে যোগাযোগ করবেন। অযথা গুজবে বিভ্রান্ত হবেন না।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ