1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম
রোকনপুর সীমান্তে ভারতীয় মাদকদ্রব্য আটক। মধুপুরে পরিত্যক্ত গর্ত থেকে ছাগল তুলতে গিয়ে বাবা-ছেলে – মামা সহ প্রাণ গেল ৪ জনের বাঘায় বিদ্যুত স্পৃষ্টে যুবক নিহত পুকুর খননে রাস্তা ক্ষতিগ্রস্ত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি এমপি লিটনের নরসিংদীর শখের পাঁচ সিল্কি মুরগি থেকে সফল উদ্যোক্তা স্কুল শিক্ষক মোবারক রতনপুরকে মাদক মুক্ত করতে যুবকদের সংগ্রাম নরসিংদীর বেলাব উপজেলায় ইন্টারনেট সংযোগ নামে অনিয়ম পবিপ্রবিতে কমিটি গঠন আহ্বায়ক ড. আতিকুর রহমান সদস্যসচি ড. খোকন হোসেন। নদী পাড়ের মানুষের মুখে হাসি ফোটাতে তিস্তা ব্যারাজ পরিদর্শনে তিন মন্ত্রী পাঁচবিবিতে গরু-ছাগলের খাদ্য বিতরণ ডুমুরিয়ার টিপনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রী জীবনের ঝুঁকি নিয়ে পরিত্যক্ত ভবনে চলছে কোমলমতি শিশুদের পাঠদান: নতুন ভবন তালাবদ্ধ

গাইবান্ধার সাঘাটায় পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসন

  • প্রকাশকাল: বুধবার, ১ অক্টোবর, ২০২৫

মোঃ মেহেদী হাসান স্টাফ রিপোর্টারঃ

গাইবান্ধার সাঘাটায় পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাঘাটা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন গাইবান্ধা জেলার মাননীয় জেলা প্রশাসক চৌধুরী মোয়াজেম আহমদ। তার সাথে এ সময় উপস্থিত ছিলেন সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মীর মোহাম্মদ কামাহ্ আল তমাল। পরিদর্শনকালে তাঁরা উপজেলার বোনারপাড়া ইউনিয়নসহ বিভিন্ন পূজা মণ্ডপে গিয়ে পূজার সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা, বিদ্যুৎ সরবরাহ এবং স্বাস্থ্যবিধি অনুসরণের বিষয়গুলো পর্যালোচনা করেন। তারা স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন এবং সকল ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানের গুরুত্ব তুলে ধরেন। পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বাদশা আলম, আনসার ও ভিডিপি এর প্রতিনিধি এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। জেলা প্রশাসক চৌধুরী মোয়াজেম আহমদ মণ্ডপ পরিদর্শনকালে বলেন “ধর্ম যার যার, উৎসব সবার। সরকার সব ধর্মের মানুষের নিরাপত্তা ও উৎসব নির্বিঘ্ন করতে বদ্ধপরিকর। কোনো ধরনের বিশৃঙ্খলা সহ্য করা হবে না। ”উপজেলা নির্বাহী অফিসার মীর মোহাম্মদ কামাহ্ আল তমাল বলেন, “প্রতিটি মণ্ডপে আমরা নজরদারি করছি। আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক সহায়তা দেওয়া হচ্ছে। ”স্থানীয় পূজার আয়োজকরা প্রশাসনের এই সহযোগিতাকে সাধুবাদ জানান এবং নিরাপত্তা ও অন্যান্য সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ