1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম
পাঁচবিবির সাবেক ফুটবলাররা জেলা প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় ড. নিলোফার চৌধুরী মনি এমপিকে জামালপুর প্রেসক্লাবের সংবর্ধনা লোহাগাড়ায় দুই গ্রুপের সংঘর্ষে মৌলানা আবুল কাশেম নিহত হোসেনডাঙ্গা সরকারি প্রাথমিক স্কুলে শিক্ষা উপকরণ বিতরণী উদ্বোধন করেন ——-সদর এসিল্যান্ড ইকরামুল হক নাহিদ তানোরে নিবন্ধিত জেলেদের মাঝে বিনামূল্যে বকনা বাছুর প্রদান চাঁপাইনবাবগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন রাজবাড়ীর কালুখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু আমতলিতে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা এবং জরাজীর্ণ সড়কের নির্মাণকাজ শেষ হওয়ায় দশ গ্রামের মানুষের স্বস্তি, দূর হয়েছে স্থানীয় বাসিন্দা ও যানবাহন চালকদের ভোগান্তি আমতলীতে গভীর রাতে যুবককে কুপিয়ে হত্যা পাঁচবিবি ইউএনওর সাথে সৌজন্য সাক্ষাত করেন সাবেক ফুটবলাররা স্বাস্থ্যসেবা কার্ড চালুর মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে স্বনির্ভর করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে— রেল প্রতিমন্ত্রী

ফুলছড়িতে পূজা মন্ডপ পরিদর্শন করে আর্থিক অনুদান দিলেন ফারুক আলম

  • প্রকাশকাল: বুধবার, ১ অক্টোবর, ২০২৫

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বিভিন্ন দুর্গাপূজার মন্ডপ পরিদর্শন করে আর্থিক অনুদান দিয়েছেন, জেলা বিএনপির সহ-সভাপতি ও গাইবান্ধা-৫ আসনের সাবেক নমিনী ফারুক আলম সরকার। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে তিনি জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুননবী টিটুলকে সাথে নিয়ে উপজেলার গজারিয়া, উদাখালী, উড়িয়া ও কঞ্চিপাড়া ইউনিয়নের একাধিক পূজামন্ডপে উপস্থিত হয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং শারদীয় শুভেচ্ছা জানান। এসময় তিনি পূজা উদযাপন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আর্থিক সহযোগিতা প্রদান করেন।
ফারুক আলম সরকার বলেন, ‘দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, এটি বাঙালি জাতির হাজার বছরের সংস্কৃতি ও ঐতিহ্যের অন্যতম অংশ। ধর্ম যার যার, উৎসব সবার এই চেতনা নিয়েই আমরা মিলেমিশে শান্তি ও সম্প্রীতির সমাজ গড়ে তুলতে চাই। বিএনপি সবসময় দেশের সকল ধর্ম-বর্ণের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে এবং ভবিষ্যতেও করবে।’ তিনি আরও বলেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির একটি উজ্জ্বল দৃষ্টান্ত। পূজার সময় হিন্দু সম্প্রদায়ের মানুষ যেভাবে আনন্দ-উৎসবে মেতে ওঠেন, তেমনি মুসলিম, খ্রিষ্টান ও বৌদ্ধ ধর্মাবলম্বীরাও একে অপরের আনন্দে শরিক হন। এই ঐতিহ্যকে ধরে রাখা আমাদের সকলের দায়িত্ব।’

পরিদর্শনকালে ফুলছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম সরকার, গজারিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিঠু, সহ-সভাপতি সাজু মিয়া, গজারিয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক শামসুদ্দীন বাবু,
বিএনপি নেতা কনক মিয়া, জাহাঙ্গীর আলম, গজারিয়া ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক আজহারুল ইসলাম বাবু, উদাখালী ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফারুক মিয়া সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তার সঙ্গে উপস্থিত ছিলেন।
এদিন জেলা বিএনপির সহ-সভাপতি ফারুক আলম সরকার ফুলছড়ি উপজেলার ১৭টি দুর্গাপূজা মন্ডপ ঘুরে দেখেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ