1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
নাগেশ্বরীতে ওয়ার্ল্ড ভিশনের আয়োজনেস্থানীয় ব্যবসায়িকদের সাথে সংবেদনশীলতা সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্সের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুড়িগ্রামে ইউনিসেফের অর্থায়নে ব্যবসায়িকদের সাথে সংবেদনশীলতা সভা অনুষ্ঠিত ডেঙ্গু মোকাবিলায় বীরগঞ্জে প্রশাসন–পৌরসভার সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান নোয়াখালীতে নিখোঁজের দুইদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ভোলাহাটে সরকারী রাস্তার ড্রেন পরিষ্কার করলেন মুশরীভূজা আই.সি.এম যুব উন্নয়ন ক্লাব!! পাটগ্রামে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ইউপি সদস্যের হামলায় সাংবাদিক আহত চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম উদ্বোধন মনোহরদী থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পাঁচবিবির ইউএনও প্রাপকের প্রাপ্প বুঝে দিচ্ছেন রমজানের সৌহার্দ্যে ঢাকায় সেনবাগ ৫নং ইউনিয়ন কল্যাণ সমিতির ইফতার ও দোয়া মাহফিল

“যুবলীগের নেতাকর্মীদের উপর দমন-পীড়ন ও সন্ত্রাস — নিঃশর্ত মুক্তি ও গণতন্ত্র রক্ষার দাবি”

  • প্রকাশকাল: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল এক যৌথ বিবৃতিতে যুবলীগ নেতা ও কর্মীদের উপর ফ্যাসিস্ট ইউনুস গং বাহিনীর অমানবিক নির্যাতন, মব সন্ত্রাস এবং গণগ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।খবর আইবিএননিউজ ।

নেতৃদ্বয় বলেন, ফ্যাসিস্ট ইউনুস গং বাহিনী পরিকল্পিতভাবে বাংলাদেশ আওয়ামী যুবলীগের নেতা ও কর্মীদের উপর অমানবিক নির্যাতন, মব সন্ত্রাস ও গণগ্রেফতারের মাধ্যমে দেশব্যাপী এক ভয়াবহ ও আতঙ্কজনক পরিস্থিতি সৃষ্টি করেছে। এ ধরনের কর্মকাণ্ড গণতন্ত্র, আইন এবং মানবাধিকারের চরম লঙ্ঘন।

বিবৃতিতে নেতৃবৃন্দ উল্লেখ করেন, যুবলীগ সবসময় গণমানুষের অধিকার রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করেছে। অথচ বর্তমান ফ্যাসিবাদী শক্তি আমাদের সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা, মব সন্ত্রাস এবং দমননীতি প্রয়োগ করছে, যা বাকস্বাধীনতা ও বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কৃতির জন্য গুরুতর হুমকি।

আমরা অবিলম্বে গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীর নিঃশর্ত মুক্তি, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং রাষ্ট্রীয় সন্ত্রাস বন্ধের জোর দাবি জানাচ্ছি।

যুবলীগ জাতির পিতার আদর্শে অনুপ্রাণিত হয়ে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে ভবিষ্যতেও জনগণের পক্ষে, গণতন্ত্রের পক্ষে এবং বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতির পক্ষে অটল থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ