1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. : notespanel :
  4. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
শনিবার, ০২ মে ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ময়মনসিংহে ১স্কুলশিক্ষার্থীকে পিটিয়ে হত্যা লৌহজংয়ে মাদকবিরোধী অভিযান: গাঁজা ও বিদেশি মদসহ দুইজন গ্রেফতার কালিয়াকৈর ঢাকা টাংগাইল মহাসড়কের পাশে ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন, ভোগান্তিতে পথচারী ও শিক্ষার্থীরা ঠাকুরগাঁওয়ে ইসলামী শ্রমিক আন্দোলনের উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত আমতলীতে চলাচলের রাস্তা কেটে গোয়ালঘর নির্মাণের অভিযোগ, পুলিশের হস্তক্ষেপে কাজ বন্ধ বীরগঞ্জে প্রশাসন, রাজনৈতিক দল ও শ্রমিক সংগঠনের আন্তর্জাতিক মে দিবস উদযাপন উপজেলা প্রশাসনের নাকের ডগার উপরডুমুরিয়ায় ফুটপাথ দখল দেখার কেউ নেই জন-দুর্ভোগ প্রানাধীক প্রিয়নবীর শানে মুস্তফা শব্দ ব্যবহার করলে কুফরি হয়ে যায় -“সৈয়দ আল্লামা ইমাম হায়াত” ওসি আফতাব কোতোয়ালী থানার পৃথক পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত ০১ জন আসামী সহ মোট ০২ জন ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে মহান মে দিবস পালিত​ চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত

খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে দুর্গাপূজা উপলক্ষে উপহার বিতরণ

  • প্রকাশকাল: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

আরিফুল ইসলাম মহিন,খাগড়াছড়ি প্রতিনিধি:

আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়নের উদ্যোগে জেলার ২৯টি পূজা মণ্ডপে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়েছে।

সোমবার সকালে খাগড়াছড়ি রিজিয়ন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ। তিনি পূজা উদযাপন কমিটির মাঝে ২ লাখ ৫০ হাজার টাকা অনুদান প্রদান করেন।

এসময় খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার মেজর কাজী মোস্তফা আরেফিন, পূজা উদযাপন কমিটির সভাপতি অশোক মজুমদার, গণমাধ্যমকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে রিজিয়ন কমান্ডার বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী শান্তি ও সম্প্রীতি রক্ষায় কাজ করছে। দুর্গাপূজার উৎসব এমন এক আয়োজন, যেখানে সব সম্প্রদায়ের মানুষ একসঙ্গে অংশ নেয়। এতে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় হয়।”

বক্তারা জানান, ধর্ম ব্যক্তিগত বিষয় হলেও উৎসব সবার। দুর্গাপূজা উপলক্ষে সেনাবাহিনীর এই উদ্যোগ পার্বত্য চট্টগ্রামে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনকে আরও সুসংহত করবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ