1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম
পাঁচবিবিতে মাদক সহ নারী আটক পাঁচবিবিতে এসএসসি পরীক্ষাদের বিদায় ভোলাহাটে জ্বালানী তেলের সঙ্কটে দিশেহারা কৃষক! পর্যাপ্ত তেল না পেয়ে ধান ও আমের মৌসুমে লক্ষ্যমাত্রা ভেস্তে যেতে বসেছে! ধান ও আমচাষীগণের উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টির আহবান!! বাঘায় ৩৯ জন শিক্ষার্থীর ফরম ফিলাপ অনিশ্চিত বিএনপির নাম ব্যবহার করে পটিয়া কাঁচাবাজার দখলের চেষ্টা মোবাইল_কোর্ট পরিচালনা করে ইয়াবা সেবনকারীকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা অর্থদন্ড সাতকানিয়ায় জোরপূর্বক কৃষিজমি কর্তন, থানায় অভিযোগ ‎সাংবাদিককে হুমকি ও লাঞ্ছনার অভিযোগে সাধারণ ডায়েরি মুগদা-মান্ডায় ‘কানা সুজন’ ও তার ‘ভাইয়া গ্রুপ’-এর ত্রাস: জিম্মি এলাকাবাসী বীর মুক্তিযোদ্ধা সৈয়দ নাজিম উদ্দিনেরদাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি যুবরাজ, সাধারণ সম্পাদক বুশরা

পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে ব্রিটিশ হাইকমিশনার

  • প্রকাশকাল: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি :

খাগড়াছড়ির পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনার স্যারাহ কুকের নেতৃত্বে ইউকে-এইডের ৮ সদস্যের একটি প্রতিনিধি দল। সোমবার (১৫ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে তারা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনুতোষ চাকমার নেতৃত্বে ফুল দিয়ে অতিথিদের স্বাগত জানানো হয়।

পরিদর্শনকালে প্রতিনিধি দলটি স্বাস্থ্য কমপ্লেক্সের ব্রেস্ট ফিডিং কর্নার, লেবার ওয়ার্ড ও অপারেশন থিয়েটার ঘুরে দেখেন। পরে সম্মেলন কক্ষে ইউকে-এইডের অর্থায়নে চলমান যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকারবিষয়ক প্রকল্পের কার্যকারিতা ও স্থায়িত্ব নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রকল্পের সুবিধাভোগী, মিডওয়াইফ, নার্স ও চিকিৎসকরা অংশ নেন।

সভায় জেলা সিভিল সার্জন ডা. ছাবের, উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিন, ডা. রাকেশ চাকমা, উপজেলা বিএনপি সভাপতি মো. বেলাল হোসেন, জামায়াতে ইসলামীর সভাপতি মো. জাকির হোসেন, সদর ইউনিয়ন চেয়ারম্যান উচিৎ মনি চাকমা, চেঙ্গী ইউনিয়ন চেয়ারম্যান আনন্দ জয় চাকমা, জেলা প্রশাসনের প্রটোকল অফিসার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহানসহ স্থানীয় জনপ্রতিনিধি ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বক্তারা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান উন্নয়ন, জনবল ও পরিবহন বৃদ্ধি, প্যাথলজি সেবা সম্প্রসারণ এবং দুর্গম শিক্ষা প্রতিষ্ঠানে প্রাথমিক স্বাস্থ্যসেবা চালুর পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিকে ৫০ শয্যায় উন্নীত করার দাবি জানান।
পরিদর্শন শেষে প্রতিনিধি দলটি পুলিশ প্রটোকল সহ খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা হন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ