1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে ইএসডিও-র ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ময়মনসিংহ নগরীর চরপাড়া এলাকায় যানজট নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত বাঁশখালীতে নিজের মাকে হত্যা মামলায় আসামির স্ত্রী সহ আটক ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে স্বেচ্ছশ্রমের ভিত্তিতে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা সংবাদ প্রকাশের পর দেশ ছাড়ার চেষ্টা,‎প্রকাশ্যে দেখা যাওয়ার পর গা ঢাকা, গ্রেফতারের দাবিতে উত্তাল রূপগঞ্জ মুন্সীগঞ্জের লৌহজংয়ে মোবাইল কোর্টে আটক বাল্কহেড নিখোঁজ—রহস্যে ঘেরা ঘটনা, বাড়ছে প্রশ্ন হামের প্রাদুর্ভাব বৃদ্ধি ॥ দুই শিশুর মৃত্যুরূপগঞ্জে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ১৫ শিশু ভর্তি মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে নারী আটক, ইয়াবা উদ্ধার পাঁচবিবির দৃষ্টিনন্দন ঈদগাঁ দেখে মুগ্ধ সবাই ত্রিশালে ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তার সিদ্ধেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ

কলাপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের ওয়ার্ড কর্মীসভা।।

  • প্রকাশকাল: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

মোয়াজ্জেম হোসেন, কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।।
বাংলাদেশ স্বেচ্ছাসেবক দল কলাপাড়া পৌর শাখার চার, পাঁচ ও ছয় নং ওয়ার্ডের কর্মীসভা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। রবিবার(১৪ সেপ্টেম্বর) বিকাল ৫টায় কলাপাড়া পৌরসভা ৬ নং ওয়ার্ড’র সাপ্লাই এন্ড সেলস সোসাইটি মার্কেট’র ২য় তলায় এ সভা অনুষ্ঠিত হয়। কলাপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নূর-এ এলাহির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো.ফারুক। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কলাপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বিশ্বাস রাশেদ মোশাররফ কল্লোল। বিশেষ বক্তার বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস শফিকুর রহমান টুলু, কলাপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তারেক আমান সুমন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলাপাড়া পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোয়াজ্জেম হোসেন, পৌর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান খান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সজল বিশ্বাস এবং কলাপাড়া পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক সোয়েবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক সাইদুর রহমান, কলাপাড়া পৌর ৪, নং ওয়ার্ডের সভাপতি মো.আবুল বশার, সাধারণ সম্পাদক মাহাতাব উদ্দিন, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি(ভারপ্রাপ্ত) আলাউদ্দিন হাওলাদার, সাধারণ সম্পাদক মো.সিরাজুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান মিরাজ, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রেহান উদ্দিন রেহান, ৬ নং ওয়ার্ড বিএনপি নেতা রাসেল মীর, তানভীর মুন্সিসহ ৪, ৫ এবং ৬ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আরিফ বিল্লাহ।
প্রধান বক্তা বিশ্বাস রাশেদ মোশাররফ কল্লোল বলেন, কলাপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের ওয়ার্ড কমিটি পূর্ণগঠনের লক্ষ্যে সকল ওয়ার্ডে আমারা কর্মীসভা করছি। তিনি আরও বলেন, ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ এবং পৌর বিএনপির নেতৃবৃন্দের সাথে সমন্বিত আলোচনার মাধ্যমে প্রতিটি ওয়ার্ডে ত্যাগীদের নিয়ে শক্তিশালী কমিটি গঠন করতে আমারা প্রতিশ্রুতিবদ্ধ।
কলাপাড়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস শফিকুর রহমান টুলু বলেন, বিশ্ববিদ্যালয়ের ফলাফলে বিএনপির হতাশ হওয়ার কিছু নেই। সময়মত সুষ্ঠুভাবে জাতীয় নির্বাচন দিলে সারাদেশে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করবে ইনশা আল্লাহ।
প্রধান অতিথি পৌর বিএনপির সভাপতি গাজী মো.ফারুক বলেন, ৭১ এর পরাজিত শক্তি এবং ২৪ এর গণহত্যাকারীরা এক হয়ে নির্বাচন বানচাল করার চেষ্টা চালাচ্ছে। গণতন্ত্র রক্ষায় বিএনপি যুগে যুগে সংগ্রাম করে আসছে। তিনি আরও বলেন, এই গনবিরোধী শক্তিকে মোকাবিলা করতে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ