1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. : notespanel :
  4. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
শনিবার, ০২ মে ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
ময়মনসিংহে ১স্কুলশিক্ষার্থীকে পিটিয়ে হত্যা লৌহজংয়ে মাদকবিরোধী অভিযান: গাঁজা ও বিদেশি মদসহ দুইজন গ্রেফতার কালিয়াকৈর ঢাকা টাংগাইল মহাসড়কের পাশে ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন, ভোগান্তিতে পথচারী ও শিক্ষার্থীরা ঠাকুরগাঁওয়ে ইসলামী শ্রমিক আন্দোলনের উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত আমতলীতে চলাচলের রাস্তা কেটে গোয়ালঘর নির্মাণের অভিযোগ, পুলিশের হস্তক্ষেপে কাজ বন্ধ বীরগঞ্জে প্রশাসন, রাজনৈতিক দল ও শ্রমিক সংগঠনের আন্তর্জাতিক মে দিবস উদযাপন উপজেলা প্রশাসনের নাকের ডগার উপরডুমুরিয়ায় ফুটপাথ দখল দেখার কেউ নেই জন-দুর্ভোগ প্রানাধীক প্রিয়নবীর শানে মুস্তফা শব্দ ব্যবহার করলে কুফরি হয়ে যায় -“সৈয়দ আল্লামা ইমাম হায়াত” ওসি আফতাব কোতোয়ালী থানার পৃথক পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত ০১ জন আসামী সহ মোট ০২ জন ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে মহান মে দিবস পালিত​ চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত

কলাপাড়ার ট্রলার ডুবিতে ক্ষতিগ্রস্ত ২৪ জেলে পরিবারকে ত্রান সহায়তা প্রদান।

  • প্রকাশকাল: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।
পটুয়াখালীর কলাপাড়ায় সমুদ্রে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে সম্প্রতি দুটি টলার ডুবিতে ক্ষতিগ্রস্ত ২৪ জেলে পরিবারকে ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীনে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় এবং কলাপাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বৃহস্পতিবার(৪ সেপ্টেম্বর) দুপুর আড়াই টায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় হতে এ সহায়তা প্রদান করা হয়। এ সময় ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোকছেদুল আলম, উপজেলা সহকারী পরিচালক (সিপিপি)মো.আসাদুজ্জামান খান এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা স্বপন কুমার।
এর আগে গত ১৮ আগস্ট এবং ২৬ আগস্ট ২০২৫ ইংরেজি তারিখে পরপর ২টি ট্রলার ডুবিতে মোট ২৪ জন জেলে নিয়ে গভীর সমুদ্রে পতিত হয়। এর মধ্যে ১৯ জন মৃত্যুমুখে পতিত হয়ে বেচে ফিরে আসেন। ৪ জনের মৃত্যু হয় এবং এখনো ১ জন নিখোঁজ রয়েছেন।
উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের মৃত. ইদ্রিস মাঝির স্ত্রী পারভীন বলেন, এ চাল পেয়ে হয়ত কয়েকদিন সংসার চলবে। পরে কিভাবে কি করবে জানিনা।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোকছেদুল আলম বলেন, ক্ষতিগ্রস্ত এসব জেলেরা চিকিৎসা সহ বিভিন্ন জায়গায় অবস্থান নেয়ায় এই কার্যক্রমে কিছুটা বিলম্ব হয়েছে। আজ ২৪ জনকে ৩০ কেজি করে চাল প্রদান করা হয়েছে। পরবর্তীতে তাদের পরিবারের জন্য এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলে ও তিনি জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ