1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. : notespanel :
  4. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
শনিবার, ০২ মে ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
ময়মনসিংহে ১স্কুলশিক্ষার্থীকে পিটিয়ে হত্যা লৌহজংয়ে মাদকবিরোধী অভিযান: গাঁজা ও বিদেশি মদসহ দুইজন গ্রেফতার কালিয়াকৈর ঢাকা টাংগাইল মহাসড়কের পাশে ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন, ভোগান্তিতে পথচারী ও শিক্ষার্থীরা ঠাকুরগাঁওয়ে ইসলামী শ্রমিক আন্দোলনের উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত আমতলীতে চলাচলের রাস্তা কেটে গোয়ালঘর নির্মাণের অভিযোগ, পুলিশের হস্তক্ষেপে কাজ বন্ধ বীরগঞ্জে প্রশাসন, রাজনৈতিক দল ও শ্রমিক সংগঠনের আন্তর্জাতিক মে দিবস উদযাপন উপজেলা প্রশাসনের নাকের ডগার উপরডুমুরিয়ায় ফুটপাথ দখল দেখার কেউ নেই জন-দুর্ভোগ প্রানাধীক প্রিয়নবীর শানে মুস্তফা শব্দ ব্যবহার করলে কুফরি হয়ে যায় -“সৈয়দ আল্লামা ইমাম হায়াত” ওসি আফতাব কোতোয়ালী থানার পৃথক পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত ০১ জন আসামী সহ মোট ০২ জন ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে মহান মে দিবস পালিত​ চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত

ঠাকুরগাঁওয়ে স্বর্ণের পুতুল কিনতে এসে আটক ৫

  • প্রকাশকাল: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে প্রতারণার ফাঁদে পড়ে ‘সোনার পুতুল’ কিনতে আসা ৫ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে ২০টি নকল স্বর্ণমুদ্রা এবং ৫টি নকল স্বর্ণের পুতুল।

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার লেহেম্বা ইউনিয়নের কোচল গ্রামের এক বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন- পার্বতীপুরের গরেলপাড়া গ্রামের আতাউর রহমানের ছেলে রাশেদুল ইসলাম (৩৮), তার ভাই হোমিও চিকিৎসক শফিক আল মামুন (৪৮),একই গ্রামের তাজউদ্দীনের ছেলে মানিক মিয়া (৩৮), একই গ্রামের মনতাজ আলীর ছেলে ফরহাদ আলী (২৭), একই গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে ইছাব্বর আলী (৫০)। তারা সবাই দিনাজপুর জেলার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এক সপ্তাহ আগে হোমিও চিকিৎসক রাশেদুল ইসলাম পরিচিত হন রাণীশংকৈল উপজেলার কোচল গ্রামের এক নারী ফাতেমা বেগমের সঙ্গে। ফাতেমা তাকে স্বর্ণমুদ্রা ও সোনার পুতুল বিক্রির প্রলোভন দেখান।

সেই সূত্রে সোমবার দুপুরে রাশেদুল ও তার সঙ্গীরা পীরগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে রুবেল নামে এক ব্যক্তির বাড়িতে যান। তাদের ঘরে বসিয়ে রুবেলের স্ত্রী নাস্তা আনার কথা বলে বাইরে চলে যান। কিছুক্ষণ পর পুলিশ অভিযান চালিয়ে বাড়ির ভেতর থেকে তাদের আটক করে। এ সময় ঘর তল্লাশি করে উদ্ধার করা হয় ২০টি নকল স্বর্ণমুদ্রা ও ৫টি নকল সোনার পুতুল।

ওসি আরশেদুল হক আরো বলেন, গ্রেফতার ৫ জনের বিরুদ্ধে থানায় প্রতারণার মামলা করা হয়েছে। আজ সকালে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ