1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. : notespanel :
  4. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
শনিবার, ০২ মে ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
ময়মনসিংহে ১স্কুলশিক্ষার্থীকে পিটিয়ে হত্যা লৌহজংয়ে মাদকবিরোধী অভিযান: গাঁজা ও বিদেশি মদসহ দুইজন গ্রেফতার কালিয়াকৈর ঢাকা টাংগাইল মহাসড়কের পাশে ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন, ভোগান্তিতে পথচারী ও শিক্ষার্থীরা ঠাকুরগাঁওয়ে ইসলামী শ্রমিক আন্দোলনের উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত আমতলীতে চলাচলের রাস্তা কেটে গোয়ালঘর নির্মাণের অভিযোগ, পুলিশের হস্তক্ষেপে কাজ বন্ধ বীরগঞ্জে প্রশাসন, রাজনৈতিক দল ও শ্রমিক সংগঠনের আন্তর্জাতিক মে দিবস উদযাপন উপজেলা প্রশাসনের নাকের ডগার উপরডুমুরিয়ায় ফুটপাথ দখল দেখার কেউ নেই জন-দুর্ভোগ প্রানাধীক প্রিয়নবীর শানে মুস্তফা শব্দ ব্যবহার করলে কুফরি হয়ে যায় -“সৈয়দ আল্লামা ইমাম হায়াত” ওসি আফতাব কোতোয়ালী থানার পৃথক পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত ০১ জন আসামী সহ মোট ০২ জন ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে মহান মে দিবস পালিত​ চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত

খাগড়াছড়িতে পিসিসিপির স্মারকলিপি বাজারফান্ড জমি বন্ধক রেখে ব্যাংক ঋণ চালুর দাবি

  • প্রকাশকাল: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি:

পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) খাগড়াছড়ি জেলা শাখার পক্ষ থেকে বাজারফান্ড জমি বন্ধক রেখে ব্যাংক ঋণ চালুর দাবিতে জেলা প্রশাসক কার্যালয়ে স্মারকলিপি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট ২০২৫) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার উপ-পরিচালক নাজমুন আরা সুলতানার মাধ্যমে এ স্মারকলিপি বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হয়।

স্মারকলিপিতে বলা হয়, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে বাজারফান্ড জমি বন্ধক রেখে ব্যাংক ঋণ সুবিধা গ্রহণ করে আসছেন। কিন্তু প্রশাসনিক জটিলতার কারণে বর্তমানে এ প্রক্রিয়া বন্ধ থাকায় ব্যবসা-বাণিজ্য সংকুচিত হচ্ছে, নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছে না এবং কর্মসংস্থানের সুযোগ কমছে। এতে শুধু ব্যবসায়ীরাই নয়, ব্যাংকগুলোও লোকসানের মুখে পড়ছে।

পিসিসিপির সভাপতি ও সম্পাদক অভিযোগ করেন, হঠাৎ করে জেলা প্রশাসকদের সিদ্ধান্ত রহস্যজনক এবং এটি কোনো অদৃশ্য শক্তির নীলনকশার অংশ হতে পারে।
তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, বাজারফান্ড জমি সংক্রান্ত জটিলতা দ্রুত সমাধান না হলে তিন পার্বত্য জেলার জেলা প্রশাসক কার্যালয় ঘেরাওসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি শাহাদাৎ হোসেন কায়েশ, খাগড়াছড়ি জেলা সভাপতি মুজাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, কলেজ কমিটির সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম জুনায়েদ, সদর উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক সাগর খান, জেলা কমিটির সহ ছাত্র বিষয়ক সম্পাদক ওসমান আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ