1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটো চালকদের অবরোধ কালিয়াকৈর পল্লী মঙ্গল কর্মসূচীর ফ্রি মেডিকেল ক্যাম্প, ৫ শতাধিক অসহায় মানুষ সেবা পেলেন যুবদল নেতার দোকানঘর থেকে চোরাইকৃত কাপড় উদ্ধার, স্বেচ্ছাসেবক দল নেতা আটক নরসিংদী ডিবির পুলিশ এর বিশেষ অভিযানে মটর সাইকেল উদ্ধার গ্রেপ্তার দুই। নোয়াখালীতে অভিনব কায়দা: চিপসের প্যাকেটে ইয়াবা এনে ধরা খেল মাদক কারবারি বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত, স্থানীয়দের মাঝে আতঙ্ক মধুপুরের অরণখোলা ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত ঐতিহাসিক কান্তজীউ মন্দিরে মহোৎসব-হুইপ আখতারুজ্জামান মিয়া ও এমপির মনজুরুল ইসলাম-এর পরিদর্শন ঝুঁকিপূর্ণ অভিযানে ত্রিশালে দুই কুখ্যাত ডাকাত গ্রেফতার শিশু ধর্ষণের প্রতিবাদে উত্তপ্ত দুপচাঁচিয়া, ধর্ষক গ্রেপ্তার রূপগঞ্জে পুলিশের উপর হামলা চালিয়ে হাতকড়াসহ আসামী ছিনতাই \ ওসিসহ ৬ পুলিশ আহত \ ৭রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ \ গ্রেফতার-১২

খাগড়াছড়িতে মা-মেয়েকে গলা কেটে হত্যা

  • প্রকাশকাল: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

খাগড়াছড়ির রামগড়ে মা ও মেয়েকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২০ আগস্ট) দিবাগত গভীর রাতে সদর ইউনিয়নের পূর্ব বাগানটিলা গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বয়োবৃদ্ধ আমেনা বেগম (৯০) ও তার মেয়ে রায়হানা আক্তার (৪২)।

স্থানীয়দের খবরের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল ১২ নাগাদ ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ঘটনাস্থলে গিয়ে তাদের রক্তাক্ত মরদেহ উদ্বার করা হয়। বুধবার রাতের কোন সময় হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে। ওই রাতে মা-মেয়ে ছাড়া আর কেউ বাড়িতে ছিলেন না বলে জানিয়েছেন স্থানীয়রা।

তারা জানায়, জমিজমা নিয়ে পারিবারিক বিরোধ চলে আসছিল।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন জানান, ক্রাইম সিন সংগ্রহ করার জন্য সিআইডিকে খবর দেওয়া হয়েছে। কী উদ্দেশ্যে এবং কারা এই ঘটনায় জড়িত থাকতে পারে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ