1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটো চালকদের অবরোধ কালিয়াকৈর পল্লী মঙ্গল কর্মসূচীর ফ্রি মেডিকেল ক্যাম্প, ৫ শতাধিক অসহায় মানুষ সেবা পেলেন যুবদল নেতার দোকানঘর থেকে চোরাইকৃত কাপড় উদ্ধার, স্বেচ্ছাসেবক দল নেতা আটক নরসিংদী ডিবির পুলিশ এর বিশেষ অভিযানে মটর সাইকেল উদ্ধার গ্রেপ্তার দুই। নোয়াখালীতে অভিনব কায়দা: চিপসের প্যাকেটে ইয়াবা এনে ধরা খেল মাদক কারবারি বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত, স্থানীয়দের মাঝে আতঙ্ক মধুপুরের অরণখোলা ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত ঐতিহাসিক কান্তজীউ মন্দিরে মহোৎসব-হুইপ আখতারুজ্জামান মিয়া ও এমপির মনজুরুল ইসলাম-এর পরিদর্শন ঝুঁকিপূর্ণ অভিযানে ত্রিশালে দুই কুখ্যাত ডাকাত গ্রেফতার শিশু ধর্ষণের প্রতিবাদে উত্তপ্ত দুপচাঁচিয়া, ধর্ষক গ্রেপ্তার রূপগঞ্জে পুলিশের উপর হামলা চালিয়ে হাতকড়াসহ আসামী ছিনতাই \ ওসিসহ ৬ পুলিশ আহত \ ৭রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ \ গ্রেফতার-১২

‘ল অ্যান্ড অর্ডার’ না দেখে ছোটখাটো ইস্যুতে ব্যস্ত সরকার: রুমিন ফারহানা

  • প্রকাশকাল: বুধবার, ২০ আগস্ট, ২০২৫

বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, রাষ্ট্রপতির ছবি থাকবে কি না, তা নিয়ে সরকার যেভাবে ব্যস্ত, তার চেয়ে যদি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা ও জনগণের নিরাপত্তায় মনোযোগী হতো, দেশ অনেকটাই সঠিক পথে এগোতো।

বুধবার (২০ আগস্ট) জ্যেষ্ঠ সাংবাদিক মাসুদ কামালের সঞ্চালনায় ‘অন্য মঞ্চে’ অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।

রুমিন বলেন, “গত এক বছরে সরকারের আসল দায়িত্ব ছিল মানুষকে ঐক্যবদ্ধ করা, প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা ও ল অ্যান্ড অর্ডার স্থিতিশীল করা। কিন্তু সরকার ছোট ছোট বিষয়ে মনোযোগ দিয়েছে। রাষ্ট্রপতির পোর্ট্রেট সরানো হলো কেন—আমরা কেউ জানি না। যদি ‘নো পোর্ট্রেট’ নীতি নেওয়া হয়, সেটা প্রজ্ঞাপন দিয়ে জানানো উচিত।”

তিনি অভিযোগ করেন, সরকার মূল কাজগুলো এড়িয়ে চলেছে। নির্বাচন ঘিরে রোডম্যাপ স্পষ্ট করার বদলে এক বছর পার হয়ে গেলেও জনগণ এখনো কোনো নিশ্চয়তা পাচ্ছে না।

আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “ফেব্রুয়ারিতে ভোট হবে কি না—তা নিয়ে সন্দেহের যথেষ্ট কারণ আছে। মানুষ ১৭ বছর ভোটাধিকার থেকে বঞ্চিত। কিন্তু নির্বাচন নিয়ে চারপাশে যে উচ্ছ্বাস থাকার কথা, তা এখনো দেখা যাচ্ছে না।”

রুমিনের দাবি, সাধারণ মানুষ এখন আতঙ্কে আছে এবং দ্রুত একটি রাজনৈতিক সরকার দেখতে চায়। “যে কোনো নির্বাচিত সরকারই অনির্বাচিত সরকারের চেয়ে ভালো—মানুষ তা বুঝতে পেরেছে,” যোগ করেন তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ