1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটো চালকদের অবরোধ কালিয়াকৈর পল্লী মঙ্গল কর্মসূচীর ফ্রি মেডিকেল ক্যাম্প, ৫ শতাধিক অসহায় মানুষ সেবা পেলেন যুবদল নেতার দোকানঘর থেকে চোরাইকৃত কাপড় উদ্ধার, স্বেচ্ছাসেবক দল নেতা আটক নরসিংদী ডিবির পুলিশ এর বিশেষ অভিযানে মটর সাইকেল উদ্ধার গ্রেপ্তার দুই। নোয়াখালীতে অভিনব কায়দা: চিপসের প্যাকেটে ইয়াবা এনে ধরা খেল মাদক কারবারি বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত, স্থানীয়দের মাঝে আতঙ্ক মধুপুরের অরণখোলা ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত ঐতিহাসিক কান্তজীউ মন্দিরে মহোৎসব-হুইপ আখতারুজ্জামান মিয়া ও এমপির মনজুরুল ইসলাম-এর পরিদর্শন ঝুঁকিপূর্ণ অভিযানে ত্রিশালে দুই কুখ্যাত ডাকাত গ্রেফতার শিশু ধর্ষণের প্রতিবাদে উত্তপ্ত দুপচাঁচিয়া, ধর্ষক গ্রেপ্তার রূপগঞ্জে পুলিশের উপর হামলা চালিয়ে হাতকড়াসহ আসামী ছিনতাই \ ওসিসহ ৬ পুলিশ আহত \ ৭রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ \ গ্রেফতার-১২

কুয়াকাটা সৈকতে আবারও ভেসে এসেছে ৩ ফুট দৈর্ঘ্যের মৃত ডলফিন।।

  • প্রকাশকাল: বুধবার, ২০ আগস্ট, ২০২৫

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।।
কুয়াকাটা সৈকতে এক দিনের ব্যবধানে আবারও ভেসে এসেছে মৃত ইরাবতী প্রজাতির ডলফিন। এটির দৈর্ঘ্য তিন ফুট ডলফিনটির শরীরের অধিকাংশ চামড়া উঠে গেছে।
বুধবার (২০ আগস্ট) বিকেল ৪টার দিকে কুয়াকাটা সৈকতের পূর্বদিকে ট্যুরিজম পার্ক এলাকায় স্থানীয়রা ডলফিনটি দেখতে পান। খবর পেয়ে পর্যটক ও স্থানীয় মানুষ ভিড় জমায়। পরে খবর পেয়ে উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন (উপরা) সদস্যরা সেখানে ছুটে আসেন।
উপরা সংগঠনের আহ্বায়ক কে এম বাচ্চু বলেন, আগের তুলনায় ডলফিন মৃত্যুর সংখ্যা কমলেও নিয়মিত এ ধরনের খবর পাওয়া যাচ্ছে।
বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, মৃত ডলফিন যাতে দুর্গন্ধ ছড়াতে না পারে, তা নিশ্চিত করতে দ্রুত মাটিচাপা দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কুয়াকাটা পৌর প্রশাসক ইয়াসীন সাদেক জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি।
উল্লেখ্য, এর একদিন আগে একই প্রজাতির ৬ ফুট লম্বা একটি মৃত ডলফিন ভেসে আসে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ