1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটো চালকদের অবরোধ কালিয়াকৈর পল্লী মঙ্গল কর্মসূচীর ফ্রি মেডিকেল ক্যাম্প, ৫ শতাধিক অসহায় মানুষ সেবা পেলেন যুবদল নেতার দোকানঘর থেকে চোরাইকৃত কাপড় উদ্ধার, স্বেচ্ছাসেবক দল নেতা আটক নরসিংদী ডিবির পুলিশ এর বিশেষ অভিযানে মটর সাইকেল উদ্ধার গ্রেপ্তার দুই। নোয়াখালীতে অভিনব কায়দা: চিপসের প্যাকেটে ইয়াবা এনে ধরা খেল মাদক কারবারি বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত, স্থানীয়দের মাঝে আতঙ্ক মধুপুরের অরণখোলা ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত ঐতিহাসিক কান্তজীউ মন্দিরে মহোৎসব-হুইপ আখতারুজ্জামান মিয়া ও এমপির মনজুরুল ইসলাম-এর পরিদর্শন ঝুঁকিপূর্ণ অভিযানে ত্রিশালে দুই কুখ্যাত ডাকাত গ্রেফতার শিশু ধর্ষণের প্রতিবাদে উত্তপ্ত দুপচাঁচিয়া, ধর্ষক গ্রেপ্তার রূপগঞ্জে পুলিশের উপর হামলা চালিয়ে হাতকড়াসহ আসামী ছিনতাই \ ওসিসহ ৬ পুলিশ আহত \ ৭রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ \ গ্রেফতার-১২

যে উপদেষ্টা রাষ্ট্রপতিকে সম্মান দেন না, তিনি বেয়াদব: মাসুদ কামাল

  • প্রকাশকাল: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

যে উপদেষ্টা রাষ্ট্রপতিকে সম্মান দেন না, তিনি বেয়াদব উপদেষ্টা বলে মন্তব্য করেছেন সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে তিনি এ মন্তব্য করেন।

সাংবাদিক মাসুদ কামাল বলেন, ‘রাষ্ট্রপতির চেয়ারে কে বসে আছেন দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট হলো চেয়ারটা।

আপনি যদি চেয়ারটাকে সম্মান না দেন তাহলে আপনার চেয়ার কাউকে সম্মান দেবে না। যে লোক বেয়াদব, বেয়াদবকে আমি সম্মান দেব কেন? আপনি তো বেয়াদব। আপনি মানতেছেন না রাষ্ট্রপতিকে। যে উপদেষ্টা রাষ্ট্রপতিকে সম্মান দেন না, তিনি বেয়াদব উপদেষ্টা।
তাকে তো আমি মানব না এবং তাকে তো আমি সম্মান দেব না। আপনি যা করবেন, তা-ই পাবেন এবং এই দিন কিন্তু ঘনিয়ে আসছে। দেখেন আরো সামনের দিন, দেখেন না কী হয়?’
তিনি বলেন, ‘আপনি রাষ্ট্রপতিকে পদত্যাগ করাবেন কিভাবে? একটা নিয়ম তো লাগবে। রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করা যায়, সেটা করতে হবে সংসদে।আপনার সংসদ এক্সিস করে না। তাকে আপনি কিভাবে আউট করবেন, একটা আউট করতে পারেন যদি উনি পদত্যাগ করেন। যদি উনি পদত্যাগ না করেন তাহলে কার কী মনে কী খায়েশ আছে, কে কী চান—এগুলো মূল্যহীন।’

রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের এই কনসেপ্টটাই আমাদের সংবিধান স্বীকার করে না। এটা কিন্তু সাংবিধানিক প্রক্রিয়ায় একটা সরকার গঠিত হয়েছে বলে জুলাই ঘোষণাপত্রে বলা হয়েছে।

তাহলে আমি সংবিধানের আলোকে আলাপ করব। আমাদের সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকারই নেই। আচ্ছা ধরে নিলাম, এটা অন্তর্বর্তীকালীন সরকার, মানে তত্ত্বাবধয়ক সরকারের মতো কিছু একটা। তত্ত্বাবধায়ক সরকারের যে ফরমেটটা, সেই ফরমেট যদি আপনি ধরেন তাহলে সেখানে এই উপদেষ্টা কার উপদেষ্টা—তিনি রাষ্ট্রপতির উপদেষ্টা। দেশ কিন্তু চালান রাষ্ট্রপতি—মানে তথ্যগতভাবে। এই উপদেষ্টা রাষ্ট্রপতিকে পরামর্শ দেন, উপদেশ দেন—যে এভাবে চালান, এভাবে চালান। উনারা কিন্তু মন্ত্রী না কেউ, উপদেষ্টা। কিন্তু উনারা মানেন না, না মানার একটা প্রবণতা মাঝখানে আছে। তারা রাষ্ট্রপতিকে সম্মান দেন না।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ