1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম
রাজবাড়ীতে অপহরণের পর মুক্তিপণ দাবি, অপহৃতকে উদ্ধারসহ গ্রেফতার ৫ নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার এক। পাঁচবিবিতে মাদক সহ নারী আটক পাঁচবিবিতে এসএসসি পরীক্ষাদের বিদায় ভোলাহাটে জ্বালানী তেলের সঙ্কটে দিশেহারা কৃষক! পর্যাপ্ত তেল না পেয়ে ধান ও আমের মৌসুমে লক্ষ্যমাত্রা ভেস্তে যেতে বসেছে! ধান ও আমচাষীগণের উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টির আহবান!! বাঘায় ৩৯ জন শিক্ষার্থীর ফরম ফিলাপ অনিশ্চিত বিএনপির নাম ব্যবহার করে পটিয়া কাঁচাবাজার দখলের চেষ্টা মোবাইল_কোর্ট পরিচালনা করে ইয়াবা সেবনকারীকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা অর্থদন্ড সাতকানিয়ায় জোরপূর্বক কৃষিজমি কর্তন, থানায় অভিযোগ ‎সাংবাদিককে হুমকি ও লাঞ্ছনার অভিযোগে সাধারণ ডায়েরি মুগদা-মান্ডায় ‘কানা সুজন’ ও তার ‘ভাইয়া গ্রুপ’-এর ত্রাস: জিম্মি এলাকাবাসী

নেইমার দলে ফিরছেন, বাদ পড়ছেন ভিনিসিয়ুস

  • প্রকাশকাল: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

বিশ্বকাপ বাছাইয়ের জন্য ব্রাজিল জাতীয় দল ঘোষণা করা হবে আগামী সোমবার। আনুষ্ঠানিক ঘোষণার দেরি থাকলেও ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘গ্লোবো’ জানিয়েছে, দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরছেন নেইমার, আর বাদ পড়ছেন ভিনিসিয়ুস জুনিয়র।

ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি তার প্রাথমিক তালিকার খেলোয়াড়দের নাম ক্লাবগুলোকে জানিয়েছেন। প্রায় ২২ মাস পর জাতীয় দলে ফিরছেন নেইমার।

সর্বশেষ ২০২৩ সালের ১৭ অক্টোবর তিনি হলুদ জার্সিতে মাঠে নেমেছিলেন। এরপর চোট কাটিয়ে ফেরার সম্ভাবনা তৈরি হলেও দলে ফেরা হয়নি। বিশ্বকাপকে সামনে রেখে এবার ফেরার অপেক্ষায় ব্রাজিলের সর্বকালের সেরা গোলদাতাদের একজন।

অন্যদিকে নিষেধাজ্ঞা এবং সূচির কারণে রিয়াল তারকা ভিনিসিয়ুস জুনিয়রকে বিশ্রাম দেওয়া হচ্ছে।। গত জুনে প্যারাগুয়ের বিপক্ষে দ্বিতীয় হলুদ কার্ড পাওয়ায় চিলির বিপক্ষে খেলতে পারবেন না তিনি। কেবল বলিভিয়ার বিপক্ষে ম্যাচের জন্য তাকে দলে ডাকতে চাননি আনচেলত্তি।

এখন পর্যন্ত গ্যাব্রিয়েল বারাজো, এদের মিলিতাও, ভিতিনিও, পাউলো হেনরিখ, দানিলো, মার্কোস আন্তোনিও, কাইও হোর্হে, নেইমার এবং রদ্রিগোর দলে থাকা নিশ্চিত করেছে ‘গ্লোবো’।

আগামী ৫ সেপ্টেম্বর মারাকানা স্টেডিয়ামে চিলির মুখোমুখি হবে ব্রাজিল। এরপর ১০ সেপ্টেম্বর এল আল্টোতে তারা খেলবে বলিভিয়ার বিপক্ষে। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে ১৬ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে আগেই মূল পর্ব নিশ্চিত করেছে ব্রাজিল। এই দুটি ম্যাচ দিয়ে ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতি শুরু করবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ