1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম
ডুমুরিয়ায় নদী ভরাটের টিআরএম এর কোন বিকল্প নেই। ঘ্যাংরাইল নদীর পল্লীশ্রী কলেজ সংলগ্ন কদমতলা খেয়াঘাটে শেষ ভাটিতে নদীর করুন অবস্থা ঘরের চার দেয়াল পেরিয়ে নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা মল্লিক তানোর থানার (ওসি)এস.এম মাসুদ পারভেজের বিশেষ অভিযানে ওয়ারেন্টভক্ত ৭ জন আসামী গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ আইসিপিতে ২৩১.৮১ গ্রাম স্বর্ণসহ আটক ১ ঘামের গন্ধে দূরত্ব, মিছিলে আপন—এই কি রাজনীতির দর্পণ!? মনোহরদী থানা এলাকায় অফিসার ইনচার্জের নেতৃত্বে বিশেষ অভিযানে মাদক বিক্রেতা গ্রেপ্তার মনোহরদীতে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেফতার পশ্চিমবঙ্গের প্রাথমিক বিদ্যালয়ে বসন্ত উৎসবে সম্প্রীতির বার্তা পাঁচবিবি ইমারত নির্মাণ শ্রমিকদের ইফতার আমতলীত বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারেরপ্রতিবাদে সংবাদ সম্মেলন কুড়িগ্রামে প্রাইভেট পড়ানোর সময় ১০ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টা

প্রসূতি ও বন্ধ্যাত্ব বিষয়ে সচেতন হোন এবং সময়মতো চিকিৎসা নিন

  • প্রকাশকাল: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

ইদানীং অসংখ্য দম্পতি সন্তান গ্রহণে জটিলতার মুখোমুখি হচ্ছেন। নানা কারণে প্রাকৃতিক উপায়ে গর্ভধারণ সম্ভব হচ্ছে না। এক্ষেত্রে চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতিতে বন্ধ্যত্ব চিকিৎসার বিভিন্ন আধুনিক পদ্ধতি এখন বাংলাদেশেই আছে। এর মধ্যে অন্যতম হলো Intrauterine Insemination (IUI)। এটি সহজ, কম ব্যয়বহুল এবং অপেক্ষাকৃত কম জটিলতাসম্পন্ন চিকিৎসা পদ্ধতি, যা বহু দম্পতির মা-বাবা হওয়ার স্বপ্ন পূরণে সহায়ক হতে পারে। তবে মনে রাখতে হবে, প্রতিটি রোগীর শারীরিক অবস্থা ও বন্ধ্যত্বের কারণ আলাদা। তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। সময়মতো চিকিৎসা নিলে অধিকাংশ দম্পতিই সফলভাবে গর্ভধারণ করতে পারেন।
IUI কী এবং কীভাবে কাজ করে : IUI (ইন্ট্রাইউটারাইন ইনসেমিনেশন) হলো এমন এক চিকিৎসা পদ্ধতি, যার মাধ্যমে স্বামীর শুক্রাণু বিশেষ পদ্ধতিতে প্রস্তুত করে স্ত্রীর জরায়ুর ভেতরে সরাসরি প্রবেশ করিয়ে দেওয়া হয়। এ প্রক্রিয়ায় সেন্ট্রিফিউজ মেশিন ব্যবহার করে স্বামীর বীর্য থেকে সবচেয়ে সক্রিয় ও সুস্থ শুক্রাণু বেছে নেওয়া হয়। এরপর একটি ছোট সূক্ষ্ম সিরিঞ্জ বা ক্যাথেটারের সাহায্যে শুক্রাণুগুলো স্ত্রীর জরায়ুতে সরাসরি প্রবেশ করানো হয়। এতে সহজেই নিষেক (fertilization) ঘটে এবং গর্ভধারণ সম্ভব হয়।

IUI করার উদ্দেশ্য : এ পদ্ধতির মূল লক্ষ্য হলো গর্ভধারণের সম্ভাবনা অনেকগুণ বাড়িয়ে তোলা। এর বিশেষ উপকারী দিকগুলো হলোÑ ওষুধ বা ইনজেকশনের মাধ্যমে একাধিক ডিম্বাণু তৈরি করা হয়, যাতে গর্ভধারণের সম্ভাবনা বাড়ে। মানসম্পন্ন শুক্রাণু বেছে ডিম্বাণুর কাছে পৌঁছে দেওয়া হয়।

জরায়ুমুখ জটিলতার বাইপাস : জরায়ুর মুখে যদি কোনো বাধা বা সমস্যা থাকে, তবে IUI সেই অংশ বাইপাস করে সরাসরি শুক্রাণু পৌঁছে দেয়। গর্ভধারণে বারবার ব্যর্থ হলে এ পদ্ধতিতে তা সম্ভব।

কখন IUI করা প্রয়োজন : এ পদ্ধতির উপযোগিতা নির্ভর করে রোগীর সমস্যা অনুযায়ী। নারী-পুরুষ উভয়ের ক্ষেত্রে IUI প্রযোজ্য অবস্থাগুলো দেওয়া হলো।

IUI-এর ধাপ : মাসিক শুরুর পর স্ত্রীকে ওভুলেশন বৃদ্ধির জন্য মুখে খাওয়া ওষুধ বা ইঞ্জেকশন দেওয়া হয়। ৮ম ও ১২তম দিনে TVS (Transvaginal Sonography) করে ডিমের গঠন ও বৃদ্ধি দেখা হয়। যখন ডিমের মাপ ১৮ মিমি হয়, তখন HCG নামক ইনজেকশন দিয়ে ডিম ফোটানো হয়। HCG ইনজেকশনের ৩৬-৪৮ ঘণ্টা পর IUI করা হয়। IUI করার পর ২০ মিনিট বিশ্রামে থেকে রোগী বাসায় চলে যেতে পারেন। ১৪ দিন পর, যদি মাসিক না হয়, তখন B-HCG টেস্ট করে গর্ভধারণ হয়েছে কিনা নিশ্চিত হওয়া হয়। অনেক সময় একবারেই গর্ভধারণ না হলেও, ৩ থেকে ৬টি সাইকেল পর্যন্ত IUI করতে হতে পারে। প্রতি সাইকেলেই সফলতার সম্ভাবনা থাকে।

IUI-এর সফলতার হার : IUI একটি তুলনামূলকভাবে সহজ প্রক্রিয়া হলেও সফলতা কিছু বিষয়ের ওপর নির্ভর করে, বিশেষ করে শুক্রাণুর গুণগত মান ও স্ত্রীর ওভুলেশন ক্ষমতা। সাধারণভাবে- প্রথম সাইকেল ১০%-১২% সফলতা; দ্বিতীয় সাইকেল ২০%-২৫% এবং তৃতীয় সাইকেল ৩০%-৩৫%। তবে যদি শুক্রাণুর সংখ্যা ১০ মিলিয়ন/মিলি-এর বেশি হয় এবং মোটিলিটি ২০%-এর বেশি হয়, তাহলে সফলতার হার ৫০%-৬০% পর্যন্ত হতে পারে।

Intrauterine Insemination (IUI) হলো এক আধুনিক, সাশ্রয়ী ও অনেক ক্ষেত্রেই কার্যকর পদ্ধতি, বিশেষ করে তা তাদের জন্য উপযোগী যারা গর্ভধারণে দীর্ঘদিন ধরে ব্যর্থ হচ্ছেন, অথচ IVF-এর মতো জটিল ও ব্যয়বহুল পদ্ধতিতে যেতে চান না। আপনি যদি দীর্ঘদিন গর্ভধারণে ব্যর্থ হয়ে থাকেন, তবে দেরি না করে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।

লেখক : গাইনি, প্রসূতি ও বন্ধ্যত্ব রোগ বিশেষজ্ঞ
ডা. অবন্তি ঘোষ:
চেম্বার : আলোক হেলথকেয়ার, মিরপুর-১০, ঢাকা

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ