1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. : notespanel :
  4. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
শনিবার, ০২ মে ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম
ময়মনসিংহে ১স্কুলশিক্ষার্থীকে পিটিয়ে হত্যা লৌহজংয়ে মাদকবিরোধী অভিযান: গাঁজা ও বিদেশি মদসহ দুইজন গ্রেফতার কালিয়াকৈর ঢাকা টাংগাইল মহাসড়কের পাশে ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন, ভোগান্তিতে পথচারী ও শিক্ষার্থীরা ঠাকুরগাঁওয়ে ইসলামী শ্রমিক আন্দোলনের উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত আমতলীতে চলাচলের রাস্তা কেটে গোয়ালঘর নির্মাণের অভিযোগ, পুলিশের হস্তক্ষেপে কাজ বন্ধ বীরগঞ্জে প্রশাসন, রাজনৈতিক দল ও শ্রমিক সংগঠনের আন্তর্জাতিক মে দিবস উদযাপন উপজেলা প্রশাসনের নাকের ডগার উপরডুমুরিয়ায় ফুটপাথ দখল দেখার কেউ নেই জন-দুর্ভোগ প্রানাধীক প্রিয়নবীর শানে মুস্তফা শব্দ ব্যবহার করলে কুফরি হয়ে যায় -“সৈয়দ আল্লামা ইমাম হায়াত” ওসি আফতাব কোতোয়ালী থানার পৃথক পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত ০১ জন আসামী সহ মোট ০২ জন ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে মহান মে দিবস পালিত​ চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত

সুনামগঞ্জে উপদেষ্টার আশ্বাস টেন্ডার হলেই শুরু হবে জামালগঞ্জ-ধর্মপাশা উড়াল সেতুর কাজ।

  • প্রকাশকাল: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র সাংবাদিক স্টাফ রিপোটারঃ
জামালগঞ্জ (সুনামগঞ্জ) সংবাদদাতা ::
সুনামগঞ্জের জামালগঞ্জে উড়াল সড়ক প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। গতকাল দুপুরে তিনি সাচনা ও রামপুর গ্রামের মধ্যবর্তী এলাকা ঘুরে দেখেন। পরিদর্শন শেষে তিনি তাহিরপুরের উদ্দেশ্যে রওনা দেন।

এ সময় উপদেষ্টা বলেন, “আমাদের সময়ে অনেক প্রকল্প বাদ পড়লেও উড়াল সেতুর এই প্রকল্পটি বাদ যায়নি। টেন্ডারিং প্রক্রিয়ায় কিছু ত্রুটি ধরা পড়েছে, তাই পুনরায় রিটেন্ডার আহ্বান করা হবে। যেহেতু প্রকল্পটি একনেকের অনুমোদনপ্রাপ্ত, সুতরাং টেন্ডার হলেই কাজ শুরু হয়ে যাবে।”

এক প্রশ্নের জবাবে তিনি জানান, হাওরাঞ্চলে আবাসিক স্কুল করার বিষয়ে শিক্ষকদের কাছ থেকে ইতিবাচক সাড়া না পাওয়ায় তা বাস্তবায়নের সম্ভাবনা নেই। এছাড়া উড়াল সেতু প্রকল্পে যাদের রেকর্ডীয় জমি পড়বে, তাদের ক্ষতিপূরণ প্রচলিত আইন অনুযায়ী দেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মো. কামরুল ইসলাম, উড়াল সেতু প্রকল্প পরিচালক গোলাম মাওলা, সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াছ মিয়া, পুলিশ সুপার তোফায়েল আহমদ, সুনামগঞ্জ এলজিইডির নির্বাহী পরিচালক মো. আনোয়ার হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহন লাল রায়, উপজেলা প্রকৌশলী মো. ছানোয়ার হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা পিযূষ কান্তি মজুমদার প্রমুখ।

উল্লেখ্য, ২০২১ সালের ২৩ নভেম্বর একনেকে অনুমোদন পাওয়া ‘হাওর এলাকায় উড়াল সড়ক ও ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্প’-এর আওতায় জামালগঞ্জ-ধর্মপাশা উপজেলাসহ সুনামগঞ্জ জেলার কয়েকটি উপজেলায় গ্রামীণ অবকাঠামো উন্নয়ন কাজ হাতে নেওয়া হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ