1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম
আমতলীতে বিদ্যুৎ ও জ্বালানি সংকটে বন্ধ সেচ—চরম বিপাকে কৃষক ডিজেল-পেট্রোলের অভাব, বিদ্যুতের ঘাটতি ও বাড়তি দামে জ্বালানি—ফসল হুমকির মুখে জলাবদ্ধতা রোধে কার্যকর পদক্ষেপ—সেনবাগে খাল কাটার কাজ শুরু ৫০০ টাকায় সাংবাদিক তৈরির কারখানা “দৈনিক বাংলার সংবাদ” নামে একটি ভুয়া প্রতিষ্ঠান রাঙ্গুনিয়ায় এমপির নির্দেশ অবৈধ বালু ও মাটি উত্তোলন বন্ধ করতে উপজেলা প্রশাসন নীরব চারা নিতে গিয়ে আর ফেরা হলো না: নোয়াখালীতে প্রাণ গেল ২ জনের শিক্ষায় অনন্য অবদানের স্বীকৃতি: ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড’ পেলেন প্রফেসর ড. শেখ আসিফ এস. মিজান বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র ১ নম্বর ইউনিটটি উৎপাদনে ফিরেছে কালিয়াকৈর পৌরসভা নির্বাচন: ৪নং ওয়ার্ডে কাউন্সিলর পদে তারুণ্যের পছন্দ মো: মিজানুর রহমান কুড়িগ্রামে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের আলোচনা সভা বীরগঞ্জ পৌরসভায় বাসযোগ্য নিরাপদ ও সুন্দর পরিবেশ তৈরীর নির্দেশনা। সঙ্গীত কলেজে শিক্ষক বিতর্ক, শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন

গণতন্ত্রের জন্য প্রয়োজন একটি অংশগ্রহণমূলক নির্বাচন: জিল্লুর রহমান

  • প্রকাশকাল: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন ঘিরে বাংলাদেশের রাজনীতি আবারও অনিশ্চয়তার মুখে বলে মনে করেন জনপ্রিয় টিভি উপস্থাপক ও সাংবাদিক জিল্লুর রহমান। তিনি বলেছেন, বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক নির্বাচনই পারে গণতন্ত্র ফিরিয়ে আনতে।

জিল্লুর রহমান বলেন, অন্তর্বর্তী সরকার সময়সূচি ঘোষণা করলেও রাজনৈতিক মাঠে বিরোধ ও শর্তের পাহাড় তৈরি হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জামায়াতে ইসলামী স্পষ্ট জানিয়ে দিয়েছে—‘জুলাই সনদ’ আইনি ভিত্তি পেয়ে বাস্তবায়ন না হলে তারা নির্বাচনে যাবে না।

এদিকে গত জুনে লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক যৌথ ঘোষণায় ফেব্রুয়ারির ভোটে অংশগ্রহণের প্রতিশ্রুতি দেন। কিন্তু জামায়াত ও এনসিপির অভিযোগ, ওই সমঝোতা ছিল একতরফা। তাদের দাবি, আওয়ামী লীগের পতনের পর যে সংস্কারের রূপরেখা তৈরি হয়েছিল, সেটি ভোটের আগেই কার্যকর করতে হবে।

জিল্লুর রহমান বলেন, বিএনপি চায় সাংবিধানিক প্রক্রিয়ায় সংস্কার হবে নতুন সংসদে। অন্যদিকে জামায়াত ও এনসিপির অভিযোগ, প্রশাসন লন্ডন বৈঠকের পর থেকেই বিএনপির প্রতি নরম আচরণ করছে, ফলে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নষ্ট হচ্ছে। এনসিপি, জামায়াতের সঙ্গে ইসলামী আন্দোলনসহ কিছু ইসলামপন্থী দল প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতিতে ভোটের দাবি তুলেছে, যা বিএনপির অবস্থানের বিপরীত। দলটি এসব দাবিকে নির্বাচনের সময় পিছিয়ে দেওয়ার কৌশল হিসেবে দেখছে।

তিনি বলেন, ‘বিএনপির ধারণা শেষ মুহূর্তে সবাই ভোটে অংশগ্রহণ করবে। তবে কোনো কারণে তারা অংশ না নিলে নির্বাচনের আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ গ্রহণযোগ্যতা সংকটে পড়তে পারে। ইতিহাসও সতর্ক করছে—১৯৮৮ সালের নির্বাচন বা ২০১৪ সালের ৫ জানুয়ারির ভোট আজও প্রশ্নবিদ্ধ।’

তিনি আরও বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় ৮২টি সংস্কারে সমঝোতা হলেও বাস্তবায়নের সময় ও প্রক্রিয়া নিয়ে মতভেদ থেকে গেছে। বিশেষজ্ঞদের কেউ বলছেন অধ্যাদেশের পথ, কেউ গণভোট বা গণপরিষদের প্রস্তাব দিচ্ছেন। তবে সাংবিধানিক সীমাবদ্ধতা ও রাজনৈতিক ঝুঁকি বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে।

জিল্লুর রহমান বলেন, বাংলাদেশের গণতন্ত্রের জন্য এখন সবচেয়ে বড় চাহিদা একটি শান্তিপূর্ণ অংশগ্রহণমূলক নির্বাচন। যদি রাজনৈতিক দলগুলোর সমঝোতা না হয় তাহলে ভোটের আগে তৈরি হওয়া অবিশ্বাসের আবরণ ভেতর থেকে গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ