1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ‎বাগেরহাটের শরণখোলায় বলেশ্বর নদে বিশাল কুমিরের উপস্থিতি, স্থানীয় মৎস্যজীবীদের মধ্যে তীব্র আতঙ্ক দিনাজপুর বীরগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে সেরা ক্রীড়াবিদ পুরস্কার পেলেন এশিয়ান টিভির প্রধান বার্তা সম্পাদক বাতেন বিপ্লব সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড ‎বাগেরহাটের শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ গোপালপুরে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার।নগদ অর্থ, ঢেউটিন ও শুকনা খাবার বিতরণ জামালপুরে হামলা, চাঁদা দাবি, মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ১ লেদা ক্যাম্পে গভীর রাতে অভিযান, পুলিশ অ্যাসল্ট মামলার আসামি গ্রেপ্তার পাঁচবিবি সীমান্তে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান

সিসা বারের সিঁড়িতে ছুরিকাঘাতে যুবক খুন

  • প্রকাশকাল: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

ঢাকার বনানীর একটি সিসা বার থেকে বের হওয়ার মুহূর্তেই ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন এক যুবক। বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোররাতে বনানী ১১ নম্বর রোডের একটি ভবনের সিঁড়িতে ঘটে এ নৃশংস ঘটনা। নিহতের নাম রাহাত হোসেন রাব্বি (৩০)। তিনি মহাখালীর হাজারীবাড়ী এলাকার বাসিন্দা।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারওয়ার জানান, বনানী ১১ নম্বর রোডের ১০০ নম্বর ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত সিসা বারের সিঁড়িতেই হামলার শিকার হন রাব্বি। ভোর সাড়ে ৪টার দিকে, তিনি যখন নিচে নামছিলেন, ঠিক সেই সময় মুন্না নামে একজনের নেতৃত্বে ৬-৭ জন যুবক তাকে ঘিরে ফেলে এবং ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি হামলা চালায়।

হামলাকারীরা রাব্বির ডান হাতের কনুই ও বাঁ পায়ের উরুতে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলে উপস্থিত থাকা তার দুই বন্ধু এবং স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভগ্নিপতি মো. দেলোয়ার হোসেন জানান, রাব্বি পরিবারসহ মহাখালীতে নিজ বাড়িতে থাকতেন। ঘটনার আগের রাতে বনানীর একটি রেস্টুরেন্টে বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। সেখান থেকেই বের হওয়ার সময় এই হামলার শিকার হন তিনি। কারা, কী কারণে এমন ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে তারা কিছু জানেন না বলেও জানান দেলোয়ার।

ঘটনাস্থলের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকারী বনানী থানার উপপরিদর্শক (এসআই) আমজাদ হোসেন বলেন, “নিহতের শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাত রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বপরিকল্পিতভাবে রাব্বিকে হত্যা করা হয়েছে। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।”

পুলিশ জানিয়েছে, সিসা বারের আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে এবং হামলাকারীদের শনাক্তে অভিযান চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ