1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ‎বাগেরহাটের শরণখোলায় বলেশ্বর নদে বিশাল কুমিরের উপস্থিতি, স্থানীয় মৎস্যজীবীদের মধ্যে তীব্র আতঙ্ক দিনাজপুর বীরগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে সেরা ক্রীড়াবিদ পুরস্কার পেলেন এশিয়ান টিভির প্রধান বার্তা সম্পাদক বাতেন বিপ্লব সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড ‎বাগেরহাটের শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ গোপালপুরে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার।নগদ অর্থ, ঢেউটিন ও শুকনা খাবার বিতরণ জামালপুরে হামলা, চাঁদা দাবি, মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ১ লেদা ক্যাম্পে গভীর রাতে অভিযান, পুলিশ অ্যাসল্ট মামলার আসামি গ্রেপ্তার পাঁচবিবি সীমান্তে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান

পানছড়িতে মন্দির সংস্কারে সেনাবাহিনীর ডেউ টিন বিতরণ

  • প্রকাশকাল: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি :

সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমের ধারাবাহিকতায় খাগড়াছড়ির পানছড়ি সাবজোন ক্যাম্প কর্তৃক পাইয়ুং পাড়া শ্রী লক্ষী নারায়ণ মন্দির সংস্কারের জন্য ডেউ টিন বিতরণ করা হয়েছে।

শনিবার (১৬ আগস্ট ২০২৫) দুপুর ১২টার দিকে পানছড়ি উপজেলার উল্টাছড়ি ইউনিয়নের পাইয়ুং পাড়া শ্রী লক্ষী নারায়ণ মন্দির প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এসময় পানছড়ি সাবজোন কমান্ডার ক্যাপ্টেন মাহফুজুল ইসলাম মন্দির কমিটির সভাপতি শিবু ত্রিপুরা (৪০) ও পুরোহিত প্রেমজয় ত্রিপুরা (৪২)-এর হাতে মন্দির সংস্কারের জন্য ২ বান (২০ পিস) ডেউ টিন তুলে দেন।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মন্দির কমিটির সদস্য এবং গ্রামবাসী উপস্থিত ছিলেন।

সামাজিক উন্নয়ন ও ধর্মীয় প্রতিষ্ঠানের সংস্কারে সেনাবাহিনীর এ উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয়রা কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ