1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ‎বাগেরহাটের শরণখোলায় বলেশ্বর নদে বিশাল কুমিরের উপস্থিতি, স্থানীয় মৎস্যজীবীদের মধ্যে তীব্র আতঙ্ক দিনাজপুর বীরগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে সেরা ক্রীড়াবিদ পুরস্কার পেলেন এশিয়ান টিভির প্রধান বার্তা সম্পাদক বাতেন বিপ্লব সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড ‎বাগেরহাটের শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ গোপালপুরে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার।নগদ অর্থ, ঢেউটিন ও শুকনা খাবার বিতরণ জামালপুরে হামলা, চাঁদা দাবি, মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ১ লেদা ক্যাম্পে গভীর রাতে অভিযান, পুলিশ অ্যাসল্ট মামলার আসামি গ্রেপ্তার পাঁচবিবি সীমান্তে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান

নোয়াখালীর সেনবাগে বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী পালিত

  • প্রকাশকাল: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

‎প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:

‎নোয়াখালীর সেনবাগে বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী পালন করেছে জয়নুল আবেদিন ফারুক সমর্থিত নেতাকর্মীরা।

‎শুক্রবার ( ১৫ আগস্ট ) সারা দেশের ন্যায় নোয়াখালীর সেনবাগ উপজেলা বিএনপি’র কার্যালয়ে সাবেক বিরোধী দলীয় চিফ-হুইপ ও বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুকের নির্দেশে বেগম খালেদা জিয়ার ৮০-তম জন্মবার্ষিকী ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

‎উক্ত জন্মবার্ষিকী ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা বিএনপি’র সদস্য আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোক্তার হোসেন পাটোয়ারী, বিএনপি নেতা নুর নবী বাচ্চু, মোঃ শহিদ উল্লাহ, ফারুক বাবুল, হুমায়ুন কবির হুমু, সাহেব উদ্দিন রাসেল, যুবদল নেতা সুলতান সালাউদ্দিন লিটন, পৌর শ্রমিক দলের আহবায়ক মোকাররম হোসেন প্রমুখ।

‎এসময় বিএনপি, যুবদল, ছাত্রদল ও শ্রমিক দলের সেনবাগ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। 

‎জন্মবার্ষিকী অনুষ্ঠানে মিলাদ মাহফিল ও দোয়ার মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সু-স্বাস্থ্য কামনা করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ