1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম
নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক ময়মনসিংহে প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষণ পদ্ধতি ও প্রতিষ্ঠান ব্যবস্থাপনা বিষয়ে প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত নরসিংদীর শিবপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোমেনকে গ্রেপ্তার করেছেন র‌্যাব-১১। ময়মনসিংহে ৫৩তম গ্রীষ্মকালীন সাতার প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত পৌর বিএনপির সভাপতি আমিরুল বাহার কে সংবর্ধনা দিয়েছে এমপি মনজুরুল ইসলামসহ নেতাকর্মীরা। কুড়িগ্রামে এক স্বামী দাবি করে দুই নারীর চুল ধরে মারামারি কণ্ঠশিল্পী ইউসুফ রায়হানের বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতন ও অস্বীকারের অভিযোগ! শ্যামনগরের জলবায়ু- স্মার্ট কৃষি ও কারিগরি দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের সমাপনী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাসভবনে সাহিত্য-সঙ্গীত-নৃত্যে ১৫০তম জন্মদিবস উদযাপন ‎জনগণের মতামত উপেক্ষা করলে সরকার ও জনপ্রতিনিধিরা পথ হারাবেন: আইনমন্ত্রী সার সংকটের সমাধান, কৃষকদের বিরুদ্ধে মিথ্যা মামলা-গ্রেফতার ও হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন

‘আমরা অস্ত্র ত্যাগ করব না’, লেবানন সরকারকে সতর্ক করলেন হিজবুল্লাহ প্রধান

  • প্রকাশকাল: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

হিজবুল্লাহর প্রধান নাইম কাসেম লেবানন সরকারকে কড়া ভাষায় সতর্ক করে বলেছেন, ‘আমাদের অস্ত্র ত্যাগের কোনো প্রশ্নই ওঠে না। এই সরকার লেবাননকে ইসরায়েলের হাতে তুলে দিচ্ছে এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েলি ষড়যন্ত্র বাস্তবায়ন করছে।’

ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলি লারিজানির সঙ্গে বৈঠকের পর শুক্রবার (১৫ আগস্ট) এক টেলিভিশন ভাষণে এই মন্তব্য করেন তিনি।

দীর্ঘদিন ধরে হিজবুল্লাহকে সমর্থন দিয়ে আসছে ইরান এবং তাদেরকে ‘প্রতিরোধের অক্ষ’-এর একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করা হয়।

গত বছর ইসরায়েলের সঙ্গে যুদ্ধে অনেকটাই দুর্বল হয়ে পড়ে হিজবুল্লাহ। এরপর যুক্তরাষ্ট্রের চাপের মুখে বছরের শেষ নাগাদ হিজবুল্লাহকে নিরস্ত্র করার জন্য সেনাবাহিনীকে একটি পরিকল্পনা তৈরির নির্দেশ দেয় লেবানন সরকার।

এ বিষয়ে কাসেম বলেন, ‘ইসরায়েলের দখল ও আগ্রাসন এভাবেই চলমান থাকলে আমাদের প্রতিরোধ থামবে না। প্রয়োজনে আমরা যুক্তরাষ্ট্র-ইসরায়েলি ষড়যন্ত্রের বিরুদ্ধেও লড়াই করব।’

সরকারকে সতর্ক করে তিনি বলেন, ‘সরকার যদি আমাদের মোকাবিলা করতে চায়, তাহলে লেবাননে আর কোনো প্রাণ বাকি থাকবে না। সরকার এমন এক পরিকল্পনা বাস্তবায়ন করছে, যা দেশকে গৃহযুদ্ধ ও অভ্যন্তরীণ সংঘাতে ঠেলে দিতে পারে।’

তিনি আরও বলেন, হিজবুল্লাহ ও তাদের শিয়া মিত্র ‘আমাল আন্দোলন’ আপাতত যুক্তরাষ্ট্র-সমর্থিত নিরস্ত্রীকরণ পরিকল্পনার বিরুদ্ধে কোনো বিক্ষোভ কর্মসূচি নিচ্ছে না, কারণ তারা এখনো সরকারের সঙ্গে সংলাপের সুযোগ দেখছে। তবে ভবিষ্যতে এই বিক্ষোভ কর্মসূচি যুক্তরাষ্ট্র দূতাবাস পর্যন্ত পৌঁছাতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ