1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ‎বাগেরহাটের শরণখোলায় বলেশ্বর নদে বিশাল কুমিরের উপস্থিতি, স্থানীয় মৎস্যজীবীদের মধ্যে তীব্র আতঙ্ক দিনাজপুর বীরগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে সেরা ক্রীড়াবিদ পুরস্কার পেলেন এশিয়ান টিভির প্রধান বার্তা সম্পাদক বাতেন বিপ্লব সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড ‎বাগেরহাটের শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ গোপালপুরে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার।নগদ অর্থ, ঢেউটিন ও শুকনা খাবার বিতরণ জামালপুরে হামলা, চাঁদা দাবি, মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ১ লেদা ক্যাম্পে গভীর রাতে অভিযান, পুলিশ অ্যাসল্ট মামলার আসামি গ্রেপ্তার পাঁচবিবি সীমান্তে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান

বার্সার জন্য সৌদির ১০০ মিলিয়ন বেতনের প্রস্তাব প্রত্যাখান লেভার

  • প্রকাশকাল: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

সৌদি প্রো লিগ থেকে বছরে ১০০ মিলিয়ন ইউরো বেতনের প্রস্তাব পেয়েছেন রর্বাট লেভানডভস্কি। কিন্তু পোলিশ এই স্ট্রাইকার বার্সেলোনায় থাকতে চান, বার্সার সঙ্গে তার চুক্তি সম্পন্ন করতে চান এবং ক্লাবটির হয়ে ইউরোপের শিরোপা অর্থাৎ চ্যাম্পিয়ন্স লিগ জিততে চান।

এক সাক্ষাৎকারে লেভানডভস্কির এজেন্ট পিনি জাহাবি এই দাবি করেছেন। তিনি জানান, বার্সায় লেভা স্বাচ্ছন্দ্য বোধ করেন। খেলার জন্য পৃথিবীর সেরা ক্লাব মনে করেন। যে কারণে সৌদি লিগ থেকে মোটা অঙ্কের বেতনে চুক্তির প্রস্তাব আসলেও সাড়া দেননি।

চলতি দলবদলের মৌসুমেও সৌদি প্রো লিগের ক্লাব বেশ কিছু বড় বড় ফুটবলার কিনেছে। তরুণ জোয়াও ফেলিক্স ও ডারউইন নুনিয়েন তাদের মধ্যে অন্যতম। বার্সা থেকে ডিফেন্ডার ইনিগো মার্টিনেজকে নিয়ে গেছে তারা। বায়ার্নের ফ্রান্স ফরোয়ার্ড কিংসলে কোম্যানও এখন সৌদি লিগে।

বার্সার সঙ্গে মাত্র এক বছরের চুক্তি থাকায় রর্বাট লেভানডভস্কিকেও একাধিকবার কেনার চেষ্টা করেছে সৌদি প্রো লিগের শীর্ষ পর্যায়ের ক্লাবগুলো। বেশ কিছু স্প্যানিশ সংবাদ মাধ্যমের মতে, লেভা সৌদির প্রস্তাবে সাড়া দিলে খুব একটা আপত্তি করতো না বার্সা বোর্ডও। কারণ ইনজুরি প্রবণ ৩৬ বছর বয়সী স্ট্রাইকারের জায়গায় নতুন কাউকে কেনার পরিকল্পনা ছিল কাতালান ক্লাবটি। কিন্তু লেভা বার্সা ছাড়তে না চাওয়ায় সেটা সম্ভব হয়নি।

শুধু লেভা নয় অভিজ্ঞ বেশ ক’জন ফুটবলারকে ছেড়ে দেওয়ার চেষ্টায় ছিল বার্সা বোর্ডের। জার্মান গোলরক্ষক মার্ক টের স্টেগান ও ডেনিস ডিফেন্ডার আন্দ্রে ক্রিস্টেনসেন তাদের মধ্যে অন্যতম। কিন্তু তারা কেউ বার্সা ছাড়তে রাজি হননি। যে কারণে বেতনের বোঝা বার্সার ঘাড়ে চেপে থাকায় নতুন করে কেনা গোলরক্ষক হুয়ান গার্সিয়া ও ধারে বার্সায় যোগ দেওয়া মার্কোস রাশফোর্ডকে নিবন্ধন করাতে ঝামেলায় পড়তে হয়েছে বার্সার।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ