1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম
নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক ময়মনসিংহে প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষণ পদ্ধতি ও প্রতিষ্ঠান ব্যবস্থাপনা বিষয়ে প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত নরসিংদীর শিবপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোমেনকে গ্রেপ্তার করেছেন র‌্যাব-১১। ময়মনসিংহে ৫৩তম গ্রীষ্মকালীন সাতার প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত পৌর বিএনপির সভাপতি আমিরুল বাহার কে সংবর্ধনা দিয়েছে এমপি মনজুরুল ইসলামসহ নেতাকর্মীরা। কুড়িগ্রামে এক স্বামী দাবি করে দুই নারীর চুল ধরে মারামারি কণ্ঠশিল্পী ইউসুফ রায়হানের বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতন ও অস্বীকারের অভিযোগ! শ্যামনগরের জলবায়ু- স্মার্ট কৃষি ও কারিগরি দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের সমাপনী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাসভবনে সাহিত্য-সঙ্গীত-নৃত্যে ১৫০তম জন্মদিবস উদযাপন ‎জনগণের মতামত উপেক্ষা করলে সরকার ও জনপ্রতিনিধিরা পথ হারাবেন: আইনমন্ত্রী সার সংকটের সমাধান, কৃষকদের বিরুদ্ধে মিথ্যা মামলা-গ্রেফতার ও হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন

ঐতিহ্যের ধারাবাহিকতায় কান্তজিউ বিগ্রহ নৌপথে দিনাজপুর রাজবাড়ীতে

  • প্রকাশকাল: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ, দিনাজপুর। প্রতিনিধি
দিনাজপুরের ঐতিহাসিক ও আধ্যাত্মিক আবহে আজ শুক্রবার অনুষ্ঠিত হলো আড়াইশ বছরেরও বেশি পুরনো রাজবংশীয় নৌবিহার প্রথা। সকালে কাহারোল উপজেলার কান্তনগরস্থ শ্রীশ্রী কান্তজিউ মন্দিরে পূজা-অর্চনার মধ্য দিয়ে ২৫টি নৌকার বহরে যুগল বিগ্রহকে ঢেপা নদী হয়ে দিনাজপুর শহরের রাজবাড়ীতে নিয়ে আসা হয়।

ভগবান শ্রীকৃষ্ণের আরেক রূপ কান্তজিউ বিগ্রহের আগমণ উপলক্ষে পুনর্ভবা নদীর দুই তীরে হাজারো ভক্ত ও পুণ্যার্থী ভিড় জমিয়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেন।

সুষ্ঠু ও নিরাপদভাবে কার্যক্রম সম্পন্ন করতে পুলিশের পাশাপাশি র‌্যাব ও সেনাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়।

ঐতিহাসিক সূত্রে জানা যায়, প্রায় সাড়ে ৫০০ বছর আগে দিনাজপুর রাজবংশের সূচনা হয়। রাজা প্রাণনাথ ১৭২২ সালে কাহারোলের কান্তনগরে কান্তজিউ মন্দির নির্মাণ শুরু করেন এবং তার পোষ্যপুত্র রামনাথ ১৭৫২ সালে মন্দিরের কাজ সম্পন্ন করেন। সেই সময় থেকেই প্রতি বছর জন্মাষ্টমীর একদিন আগে কান্তজিউ বিগ্রহ ৯ মাসের জন্য কান্তনগর মন্দির থেকে ৩ মাসের জন্য রাজবাড়ীতে আনার এই নৌপথের ঐতিহ্য শুরু হয়।

তিন মাস পর রাজবাড়ী থেকে বিগ্রহকে পুনরায় কান্তনগর মন্দিরে প্রতিস্থাপনের মধ্য দিয়ে মাসব্যাপী রাসমেলার সূচনা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ